,

বিয়ে করেছেন বার্সেলোনা তারকা নেইমার!

news-image

অনলাইন ডেস্ক : বার্সেলোনা তারকা নেইমার জুনিয়রের বান্ধবী ব্রুনা মাহ্কুইজিনি সম্প্রতি ইউনিসেফের বিশেষ দূত মনোনীত হয়েছেন। শুক্রবার সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে ব্রুনার একটি ছবিতে নেইমার মন্তব্য করেছেন, ‘আমি লাভ মাই ওয়াইফ। ‘

তা নিয়েই আলোড়িত ব্রাজিলের সংবাদমাধ্যম। ধারণা করা হচ্ছে, বার্সেলোনা তারকা গোপনে বিয়ে সেরেছেন। নেইমার এবং ব্রুনা ফের একে অপরের কাছাকাছি আসেন রিও অলিম্পিক্সে ফুটবল সোনা জেতার পর। সাও পাওলোয় ক্রিসমাস এবং বড়দিনের উৎসবও দু’জনে একসঙ্গে পালন করেন।

শুক্রবার নামপ্রকাশে অনিচ্ছুক ব্রুনার এক ঘনিষ্ঠ বান্ধবী বলেছেন, নেইমার এবং ব্রুনা ওদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে গুরুত্ব দিয়ে চিন্তাভাবনা শুরু করেছে। এর বেশি কিছু আমি বলতে পারব না।

ব্রুনার ঘনিষ্ঠ বান্ধবী যা-ই বলুক, নেইমারের টুইট দেখে অনেকেই মনে করছেন গোপনে হয়তো ব্রাজিলীয় তারকা ব্রুনার সঙ্গে বিয়েটা সেরেই ফেলেছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা