,

ভারতের যে শহরে বেঁচে থাকতে কোনো টাকা লাগেনা!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নোটবাতিল ঘোষণার পর ভারত সরকার যখন জোর দিচ্ছে ক্যাশলেস ইকনমির উপর তখন সে দেশের বুকেই ১৯৬৮ সাল থেকে এমন এক শহর রয়েছে, যেখানে কার্যত নগদ টাকার কোন মূল্যই নেই। কারণ ব্যাপকতর অর্থে, এই শহরে টাকাপয়সা ব্যবহারই হয় না।

চেন্নাই থেকে ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত শহর অরোভিল। ১৯৬৮ সালে ইউনেস্কোর সহযোগিতায় শ্রী অরবিন্দ সোসাইটির ‘মা’ মীরা আলফানসা এই শহর প্রতিষ্ঠা করেন। রজার অ্যাঙ্গার নামের এক ব্রিটিশ আর্কিটেক্ট এই শহরের পরিকল্পনা করেছিলেন। ব্রহ্মাণ্ডের গঠনকে মাথায় রেখে সেই ধাঁচে এই শহরকে গড়ে তোলেন অ্যাঙ্গার, এবং শহরের মাঝখানে স্থাপন করেন একটি মাতৃমন্দির। বর্তমানে এই মাতৃমন্দিরে শহরের মানুষজন সমবেত হন ধ্যান করার জন্য। ১৯৬৮ সালের ২৮ ফেব্রুয়ারি অরোভিলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে ১২৪টি দেশের প্রতিনিধি যোগ দিয়েছিলেন।

বর্তমানে এই শহরের জনসংখ্যা আড়াই হাজারের কাছাকাছি। ৪২টি দেশের বাসিন্দারা এখানে মিলেমিশে বসবাস করেন। এদের মধ্যে ৩০ শতাংশ ভারতীয়। সুযোগ-সুবিধার বিচারে পৃথিবীর বহু বড়ো শহরকেই টেক্কা দিতে পারে অরোভিল। এখানে স্কুল, হাসপাতাল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আধুনিক জীবনের জন্য প্রয়োজনীয় যাবতীয় পরিষেবা মজুত রয়েছে। সম্পূর্ণ স্বতন্ত্র নিয়মনীতি মেনে পরিচালিত হয় এই শহর, যার ফলে অরোভিলে টাকাপয়সার কোনও প্রচলনই নেই।

কিন্তু তাহলে কীভাবে চলে অরোভিলের বাসিন্দাদের জীবন? আসলে ‘সেবার বদলে সেবা’ নীতি অনুসরণ করে এই শহর, যা আদপে প্রাচীন বিনিময় প্রথারই একটি আধুনিক সংস্করণ। এখানে থাকা, খাওয়ার জন্য কোনও পয়সাই লাগে না। বরং নিজের সাধ্যমতো ‘সেবা’ দিয়ে প্রত্যেকে শহরের উন্নয়নে নিজস্ব অবদান রাখেন। ‘সেবা’ বলতে মূলত তেল, সাবান, ধূপকাঠি তৈরি-সহ অন্যান্য কুটির শিল্পে হাত লাগানো।

এইভাবে উৎপাদিত দ্রব্য অরোভিল ফাউন্ডেশন দেশের অন্যান্য অংশে বিক্রির বন্দোবস্ত করে। সেই থেকে যা আয় হয়, তা শহরের বাসিন্দাদের জীবন নির্বাহ, এবং শহরের উন্নয়নে কাজে লাগানো হয়। নিজেদের শ্রমের বিনিময়ে অরোভিল ফাউন্ডেশনের পক্ষ থেকে সামান্য কিছু বেতনও পান নাগরিকরা। কিন্তু সেই উপার্জিত অর্থ অরোভিলের চৌহদ্দির মধ্যে খরচ করার প্রয়োজন পড়ে না। ভারত সরকারও এই শহরকে এবং এর অভিনব অর্থব্যবস্থাকে স্বীকৃতি দিয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা