,

মিসরে সন্ত্রাসী হামলায় ৮ পুলিশ নিহত

news-image

মিসরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নিউভ্যালির একটি নিরাপত্তাচৌকিতে একদল সন্ত্রাসী হামলা চালিয়েছে। এ হামলায় পুলিশের আটজন সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে তিনজন।

গতকাল সোমবার রাতে আল-নাকাব এলাকায় এই হামলা চালানো হয়। বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে এই তথ্য জানানো হয।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হামলার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি হয়। এতে দুই সন্ত্রাসী নিহত হয়।

বিবৃতিতে বলা হয়, হামলার পর যেসব সন্ত্রাসী পালিয়ে গেছে, তাদের ধরতে অভিযান শুরু হয়েছে।

হামলার দায় কোনো গোষ্ঠী এখন পর্যন্ত স্বীকার করেনি।

গত কয়েক বছর ধরে মিসরে একের পর এক সন্ত্রাসী হামলা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা