,

বরিশালে নারীসহ ৪ রোহিঙ্গা আটক

news-image

 

নিজস্ব প্রতিবেদক : বরিশালে নারীসহ মিয়ানমারের ৪ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে নগরীর আমতলা মোড়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় কোতয়ালী মডেল থানার টহল পুলিশ তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ২ জন নারী এবং ২ জন বয়স্ক পুরুষ রয়েছে। এরা সবাই একই পরিবারের।

পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানায়, মিয়ানমারে চলমান দাঙ্গার কারণে প্রাণভয়ে তারা অবৈধপথে বাংলাদেশে প্রবেশ করে। তারা চারজন একই পরিবারভূক্ত। আশ্রয়ের সন্ধানে বরিশালের আমতলা মোড় এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় পুলিশ তাদের চ্যালেঞ্জ করে। এ সময় পুলিশের জিজ্ঞাসাবাদে তারা নিজেদের মিয়ানমারের নাগরিক বলে স্বীকার করে।

আটককৃতরা হলেন, মিয়ানমারের ভলিবাজার এলাকার মো. সৈয়দ হোসেন ও তার মেয়ে ইয়াসমিন এবং মংডু এলাকার হোসেন আহমেদ ও তার বোন আমিনা খাতুন।

কোতয়ালী মডেল থানার ওসি শাহ্ মো. আওলাদ হোসেন জানান, আটককৃতদের মতো অনেক রোহিঙ্গা মুসলমান অবৈধপথে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার চেষ্টা করছে। পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আটক ৪ জনকে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা