,

রাজধানীতে ট্রাক চাপায় চাচা-ভাতিজা নিহত

news-image

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ধোলাইখালে ট্রাক চাপায় চাচা-ভাতিজা নিহত হয়েছে। সোমবার দিবাগত রাত ১১টার দিকে চিশতিয়া কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আলমগীর হোসেন (৪০) ও তার ভাতিজা আ. রাহিম (১০)। আলমগীরের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায়। আর ৫ম শ্রেণির ছাত্র রাহিম একই উপজেলার খোকন ভুঁইয়ার ছেলে।

জানা যায়, তারা গেন্ডানয়ার দ্বীন নাথ সাহা রোডের ২৭/জে বাড়িতে বসবাস করতেন। ইসলামপুরে কাপড়ের দোকান বন্ধ করে মোটরসাইকেলযোগে ফেরার সময় একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

মেডিকেল ক্যাম্প পুলিশের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, লাশগুলো ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা