,

যুবদলের সভাপতি নিরব, সম্পাদক টুকু

news-image

নিউজ ডেস্ক : সাইফুল ইসলাম নিরবকে সভাপতি ও সুলতান সালাহউদ্দিন টুকুকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশক্রমে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কমিটির অনুমোদন দেন।

সোমবার রাতে দলের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যুবদলের নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মোর্ত্তাজুল করিম বাদরু, যুগ্ম সাধারণ সম্পাদক পদে নুরুল ইসলাম নয়ন ও সাংগঠনিক সম্পাদক মামুন হাসান মনোনীত হয়েছেন।

এদিকে ঢাকা মহানগরী উত্তরের সভাপতি হয়েছেন এসএম জাহাঙ্গীর, সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল রিয়াদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, যুগ্ম সম্পাদক শরীফ উদ্দিন জুয়েল। সাংগঠনিক সম্পাদক মোস্তফা জগলুল পাশা পাপেল।

ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি হয়েছেন রফিকুল আলম মজনু, সিনিয়র সহ-সভাপতি শরীফ হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীন, যুগ্ম সম্পাদক পদে সাঈদ হাসান মিণ্টু, আরটি মামুন, আনন্দ সাহা এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন কামাল উদ্দিন খান শাহীন।

এ জাতীয় আরও খবর

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি