,

ছাত্রের সঙ্গে যৌন সম্পর্কের দায়ে শিক্ষিকার ১০ বছর কারাদণ্ড!

news-image

অনলাইন ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি স্কুলের ইংরেজির শিক্ষিকা ১৩ বছর বয়সী নাবালক ছাত্রের সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়ে পড়ার দায়ে ১০ বছরের জেল খাটতে হচ্ছে। জানা যায়, ১৩ বছর বয়সী শিক্ষার্থীর সঙ্গে যৌন সম্পর্ক গড়ায় গর্ভবতী হয়ে পড়েন সে শিক্ষিকা। এরপর যৌন নিগ্রহের অভিযোগে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে টেক্সাস পুলিশ। অভিযোগ প্রমাণ হলে, ১০ বছরের জেল হয় ওই শিক্ষিকার।

হ্যারিস কাউন্টির স্টোভাল মিডল স্কুলের এই শিক্ষিকা অ্যালেক্সজান্দ্রিয়া ভেরা অন্তঃসত্ত্বা হয়ে পড়ার পরই ছাত্রের সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়ে পড়ার ঘটনাটি প্রকাশ্যে আসে। স্কুলের প্রিন্সিপালের কাছে এই সম্পর্কের কথা অস্বীকার করেননি ২৪ বছরের এই শিক্ষিকা। এরপরই পুলিশ তাকে গ্রেফতার করে। দেশটির পুলিশের প্রাথমিক জেরায় অ্যালেক্সজান্দ্রিয়া জানিয়েছিলেন, প্রথম দিকে তিনি ওই ছাত্রটিকে ঠেকানোর চেষ্টা করেছিলেন। যদিও তদন্তের পর সেই দাবি সত্যি নয় বলেই মনে করছে পুলিশ।

জিগ্যাসাবাদে ওই শিক্ষিকা পুলিশকে জানান, ২০১৫র সেপ্টেম্বর থেকে ২০১৬র জানুয়ারি পর্যন্ত তাদের মধ্যে যৌন সম্পর্ক ছিল। ওই সময়কালে তারা প্রায় প্রতিদিনই শারীরিকভাবে মিলিত হয়েছেন। অ্যালেক্সজান্দ্রিয়া ভেরার এই স্বীকারোক্তির পরই ছাত্রটি যেহেতু নাবালক, তাই এই শিক্ষিকার বিরুদ্ধে শিশু যৌন নিগ্রহের অভিযোগ দায়ের হয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের