,

আলহাজ্ব আবু তাহের ভূঞা’র ইন্তেকাল ॥ দাফন সম্পন্ন

news-image

জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের যুব বিষয়ক উপদেষ্টা এডঃ রেজাউল ইসলাম ভূঞা’র পিতা আলহাজ্ব আবু তাহের ভূঞা (৮৬) গতকাল ১৬ জানুয়ারী সোমবার ভোর সাড়ে ৫টায় তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল¬াহি … রাজিউন)। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ৩ মেয়ে, নাতি- নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর খরব শুনে তাঁকে একনজর দেখতে ছুটে আসেন দলমত নির্বিশেষে বিভিন্ন স্তরের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দসহ শুভানুধ্যায়ী ও আত্মীয়স্বজনবৃন্দ। গতকাল বাদ আছর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের সহধর্মিনীর কবরের পাশে তাঁকে দাফন করা হয়।

জানাজার নামাজের পূর্বে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য সদস্য, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির আহবায়ক এডঃ জিয়াউল হক মৃধা, ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্যের পক্ষে চৌধুরী মোঃ আফজাল হোসেন নিছার, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া পৌরসভার সাবেক মেয়র নুরুল হক ভূইয়া, সাবেক ইউপি চেয়ারম্যান ইসহাক ভূঞা (জারু মিয়া), বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ওয়াহেদুল হক ওয়াহাব, শফিকুর রহমান শহিদ, নাসির আহমেদ খান, আবু কাউসার খান, সৈয়দ মোকাব্বের, শহীদুর রহমান শহীদ, মাসুদ রানাসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গও বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ।

মরহুমের আত্মার শান্তি কামনা করে বক্তব্য রাখেন মরহুমের বড় ছেলে জেনহারুল ইসলাম লিটন ও জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের যুব বিষয়ক উপদেষ্টা এডঃ রেজাউল ইসলাম ভূঞা। মরহুমের জানাজায় বিভিন্ন স্তরের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দসহ শুভানুধ্যায়ী, আত্মীয়স্বজন ও ধর্মপ্রাণ মুসুলি¬গণ অংশগ্রহণ করেন।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে