,

ইসি গঠনে রাষ্ট্রপতিকে খেলাফত মজলিসের ৫ দফা প্রস্তাবনা

news-image

 

নিজস্ব প্রতিবেদক : স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে ৫ দফা প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। সোমবার বিকেলে সংগঠনটির ১০ সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সংলাপ শেষে দলটির মহাসচিব মাহফুজুল হক এ তথ্য জানান।

 
খেলাফত মজলিসের আমির হাবিবুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা হলেন সিনিয়র নায়েবে আমির ইসমাইল নুরপুরী, নায়েবে আমির রেজাউল করিম জালালি, যুগ্ম মহাসচিব মামুনুল হক, জালালুদ্দিন আহমদ, আতাউল্লাহ আমিন, কোরবান আলি, বদিউজ্জামান ও মাহবুবুল হক।

বিকেল তিনটায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সংলাপ করে খেলাফত মজলিসের প্রতিনিধিদল। পৌনে এক ঘন্টা সংলাপ শেষে বেরিয়ে উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলেন মাহফুজুল হক। তিনি বলেন, আমরা নিরপেক্ষ ইসি গঠনে সুনির্দিষ্টভাবে ৫ দফা প্রস্তাবনা রাষ্ট্রপতিকে দিয়েছি। বিশেষ করে নির্বাচন কমিশন গঠনে একটি সুনির্দিষ্ট বিধিমালা ও আইন প্রণয়নের কথা বলেছি। সব নিবন্ধিত রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে ইসি গঠনের কথা বলেছি।
তিনি বলেন, আমরা গ্রহণযোগ্য ও নিরপেক্ষ বিশিষ্ট ব্যাক্তিদের দিয়ে সার্চ কমিটি গঠনের আহ্বান জানিয়েছি। এই কমিটিতে যোগ্য ও বিশিষ্ট আলেম সদস্যকে রাখারও প্রস্তাব দিয়েছি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা