বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির কাছে ন্যাপের ১১ প্রস্তাব ও ৫ সুপারিশ

news-image

 

নিজস্ব প্রতিবেদক : শুধুমাত্র শক্তিশালী ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন সব সমস্যার সমাধান নয়। দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশনের স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করা খুবই কষ্টসাধ্য। সেজন্য অবশ্যই নির্বাচনকালীন সরকারের বিষয়টি নিয়ে রাষ্ট্রপতিকে ভেবে দেখার অনুরোধ জানানোসহ ১১ দফা প্রস্তাব ও ৫ দফা সুপারিশ করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি -বাংলাদেশ ন্যাপ।

 

সোমবার বঙ্গভবনে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের অংশ হিসেবে বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানির নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দল সাক্ষাৎ করে।

সাক্ষাৎ শেষে ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি বলেন, দশম জাতীয় সংসদের জনপ্রতিনিধি হয়ে যাদের সংসদে বসার সুযোগ হয়েছে তা নিয়ে বিতর্ক থাকায় এবং অংশগ্রহনমূলক নির্বাচনের প্রতিনিধিত্ব নিশ্চিত না হওয়ায় আইন করে নির্বাচন কমিশন গঠন করার সিদ্ধান্ত নিলে তা সমর্থনযোগ্য হওয়ার পর্যায়ে থাকবে না। তাহলে এমন আলোচনা, সংলাপ প্রহসনের হয়ে দাঁড়াতে পারে, যা পুনরায় রাজনৈতিক অস্থিতিশীলতাকে কাছে টানবে।

তিনি বলেন, দেশের সার্বিক রাজনৈতিক ও গণতান্ত্রিক ব্যবস্থা খুব ভালো চলছে না। সৃষ্টি হয়েছে এক ধরনের অবিশ্বাস, আস্থাহীনতা ও প্রতিহিংসার। যা একটি কল্যাণকামী রাষ্ট্রের জন্য খুব বেশি শুভ লক্ষণ নয়। রাষ্ট্রপতি বিষয়টি উপলব্ধি করে এবং এই অবস্থা থেকে উত্তরণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সংকট নিরসনে ব্যবস্থা করেছেন।

রাষ্ট্রপতির উদ্যোগ তখনই সফল হবে যখন সরকারি দল এ বিষয়গুলোকে মেনে নেবে বলেও মন্তব্য করেন তিনি।

ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূইয়া বলেছেন, দুঃখজনক হলেও সত্য আমরা রাষ্ট্রীয় পর্যায়ে স্বাধীনতার ৪৫ বছরেও গণতন্ত্রকে বিজয়ী করতে পারি নাই। পারি নাই বলেই আস্থার সংকটে আমাদেরকে রাষ্ট্রপতির আহ্বানে এমন কিছুর অধ্যায়ে সুপারিশ রাখার দৃষ্টান্তে থাকতে হচ্ছে। রাজনীতির পরিবেশ স্বচ্ছ থাকলে একজন রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে যা সিদ্ধান্ত নিতেন সেটাই সকলের মেনে নেয়া উচিত ছিল।

তিনি আরও বলেন, বাস্তবে আমরা তা প্রতিষ্ঠিত করতে পারি নাই। তবে রাষ্ট্রের অভিভাবকের সঙ্গে রাজনৈতিক দলগুলোর জাতীয় ইস্যুতে মাঝেমাঝেই আলোচনা করার পরিবেশ সৃষ্টি করা গেলে সমাজ বিনির্মাণে আমরা আরও কার্যকরী পদক্ষেপে ঝাঁপিয়ে পড়তে পারতাম।

প্রতিনিধি দলে ছিলেন- বাংলাদেশ ন্যাপ এর প্রেসিডিয়াম সদস্য আলহাজ গোলাম সারওয়ার খান, সাদ্দাম হোসেন, ব্যারিস্টার মশিউর রহমান গানি, ভাইস চেয়ারম্যান মনির এনায়েত মল্লিক, মো. ফারহানুল হক, যুগ্ম মহাসচিব সৈয়দ শাহজাহান সাজু, মো. নুরুল আমান চৌধুরী, সম্পাদক মো. শহীদুননবী ডাবলু ও মো. কামাল ভূঁইয়া। এ সময় দলের পক্ষ হতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের নিকট ১১ দফা প্রস্তাব ও ৫ দফা সুপারিশ উপস্থাপন করেন তারা।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ