,

সালমান-শাহরুখের সঙ্গে কোমর দোলাবেন সানি

news-image

 

বিনোদন ডেস্ক : বলিউড সেনসেশন সানি লিওন। বর্তমানে বলিউডে নিজের শক্ত অবস্থান গড়ে নিয়েছেন তিনি। কিন্তু এই অবস্থানে পৌঁছাতে অনেক কাঠ-খড় পোড়াতে হয়েছে তাকে। এক সময় অনেকেই তার সঙ্গে অভিনয়ের ব্যাপারে নাক সিঁটকালেও বর্তমানে তার সঙ্গে অভিনয়ের আগ্রহ প্রকাশ করছেন বলিউডের অনেক প্রথম সারির তারকা।

 

সানির সঙ্গে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন আমির খান। রইস সিনেমায় ‘লায়লা ম্যায় লায়লা’ গান শাহরুখ খানের সঙ্গে দেখা গেছে এ অভিনেত্রীকে। খানত্রয়ীর মধ্যে বাকি রইল সালমান খান। এবার তার সঙ্গেও কোমর দোলাতে দেখা যাবে মাস্তিজাদে খ্যাত এ অভিনেত্রীকে।

একটি সূত্রের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, রইস সিনেমার প্রচারণায় সালমান খানের বিগ বস রিয়েলিটি শোয়ের একটি পর্বে হাজির হবেন সানি ও শাহরুখ। সেখানেই কিক খ্যাত অভিনেতার সঙ্গে ‘লায়লা ম্যায় লায়লা’ গানের তালে সানিকে কোমর দোলাতে দেখা যাবে। এছাড়া এ দুজনের সঙ্গে শাহরুখও যোগ দেবেন।

ইতোমধ্যে এ পর্বের প্রোমো প্রকাশিত হলেও কবে নাগাদ পর্বটি প্রচারিত হবে তা এখনো জানা যায়নি। এই পর্বের মধ্য দিয়ে চলতি সিজনে দ্বিতীয়বারের মতো দেখা যাবে সানিকে। এর আগে ‘বিগ বস সিজন-টেন’ প্রতিযোগীদের সঙ্গে একটি খেলায় অংশ নিতে এ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এ অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১