,

‘এ রায়ে আইনের শাসনের প্রতিফলন ঘটেছে’

news-image

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জে ৭ খুন মামলায় ২৬ জনের ফাঁসির রায়ের মধ্যদিয়ে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে বলে উল্লেখ করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোল-এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ।

 

রায়ের প্রতিক্রিয়ায় তিনি বলেন, এতে আইনের শাসন পরিপূর্ণভাবে প্রয়োগ হয়েছে। দীর্ঘ সময় নিয়ে হলেও ব্যাপক তদন্ত, অভিযুক্তদের অনেকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও বহু সাক্ষীর সাক্ষ্য প্রদান শেষে দেয়া ফাঁসির রায়ে দেশের ১৬ কোটি মানুষের মনের গভীরে লুকায়িত চাওয়ার পরিসমাপ্তি ঘটেছে। যার প্রতি জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর শ্রদ্ধাবোধ রয়েছে।

আইনের শাসন প্রতিষ্ঠায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম কাজ করে যাচ্ছে উল্লেখ করে মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এ টি এম গোলাম মাওলা চৌধুরী বলেন, এখন প্রয়োজন দ্রুততম সময়ে ৭ হত্যার রায়ের আইনি সব প্রক্রিয়া শেষ করে ফাঁসির দণ্ড কার্যকর করা। এনডিএম বিশ্বাস করে এই প্রক্রিয়াতেও জনগণের প্রত্যাশ পূরণ হবে।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ এপ্রিল দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের সামনে থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলামসহ পাঁচজনকে অপহরণ করা হয়।

একই সময়ে একই স্থানে আরেকটি গাড়িতে থাকা নারায়ণগঞ্জ আদালতের প্রবীণ আইনজীবী চন্দন কুমার সরকার ও তার চালককে অপহরণ করা হয়। পরে অপহৃতদের হত্যা করা হয়। সোমবার ওই ঘটনার মামলার রায়ে ২৬ জনকে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা