,

ট্রেন থেকে পড়ে যাওয়া নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ইজতেমা থেকে ফেরার পথে চলন্ত ট্রেন থেকে নদীতে পড়ে নিখোঁজ হওয়া শফিকুল ইসলামের (২৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শফিকুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার উত্তর পৈরতলা মহল্লার বাসিন্দা। আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, টঙ্গীতে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার প্রথম পর্বে যোগদান শেষে রোববার বিকেলে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেসের ছাদে বাড়ি ফিরছিলেন শফিকুল ইসলাম। ট্রেনটি আশুগঞ্জ রেলসেতু অতিক্রম করার সময় অসাবধানতাবশত শফিকুল ইসলাম ট্রেন থেকে মেঘনা নদীতে পড়ে যান।

পরে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। এরপর ঢাকা থেকে আসা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল সোমবার বিকেল ৪টার দিকে মেঘনা নদীর পুরনো রেলব্রিজ সংলগ্ন এলাকা থেকে শফিকুল ইসলামের মরদেহ উদ্ধার করে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা