,

সরাইলে অপহরণের ১৩ দিন পর কলেজ ছাত্রী উদ্ধার

news-image

সরাইল (ব্রা‏হ্মণবাড়িয়া) প্রতিনিধি : অবশেষে অপহরনণের ১৩ দিন পর সরাইল কলেজর প্রথম বর্ষের ছাত্রীকে উদ্ধার করেছে সরাইল থানা পুলিশ। গতকাল সোমবার দুপুরে জেলা সদরের কাউতুলি এলাকার সোহেল হোটেলের গলি থেকে তাকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ। অপহরণকারী মোঃ হাজারি মিয়ার ছেলে সারোয়ার এবং অপহৃতা দুজনের বাড়িই সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের চাকসার গ্রামে। ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতাল ও ২২ ধারা জবানবন্ধী দেওয়ার জন্য গতকালই অপহৃতাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ শরাফ উদ্দিনের আদালতে হাজির করা হয়। পরে বিজ্ঞ আদালত অপহৃতাকে তার মায়ের জিম্মায় দিয়ে দেন। পুলিশ, মামলা ও অপহৃতার পারিবারিক সূত্রে জানা যায়, কলেজে আসা-যাওয়ার পথে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল সারোয়ার নামের বখাটে। সর্বশেষ প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় কলেজ ছাত্রীর উপর ক্ষুদ্ধ হয় পাশের গ্রামের হাজারি মিয়ার বখাটে ছেলে সারোয়ার (২৫)। গত ৩ জানুয়ারী কলেজ থেকে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীকে প্রকাশ্যে দিবালোকে টেনে খিঁচড়ে মুখে কাপড় চেপে ধরে অপহরণের পর মাইক্রোতে উঠিয়ে নিয়ে যায় সারোয়ার সহ ৬-৭ জন যুবক। ঘটনার পরের দিন বুধবার ওই ছাত্রীর মা বখাটে সারোয়ার, তার পিতা হাজারি মিয়া, বড় ভাই আনোয়ার হোসেন ও রায়হান মিয়া সহ অজ্ঞাতনামা আরো ৫-৬ জনের বিরুদ্ধে অপহরণ মামলা করেছেন। মামলা দায়েরের পর আসামী গ্রেপ্তার না হওয়া ও অপহৃতাকে উদ্ধার বিলম্বিত হওয়ায় ক্ষুদ্ধ হয় ছাত্রীর পরিবার।

এ ঘটনার প্রতিবাদে গত ৮ জানুয়ারী চাকসার গ্রামের ২ সহ¯্রাধিক লোক বিক্ষোভ মিছিল সহকারে ৩ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে উপজেলা সদরে আসে। তারা সরাইল প্রেসক্লাবের সামনের রাস্তায় দুই পাশে দাঁড়িয়ে অপহরণকারীদের দ্রুত গ্রেপ্তার ও অপহৃতাকে উদ্ধারের দাবীতে মানববন্ধন করে। মানববন্ধন থেকে অপহরণকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবীও জানান। ওইদিন তারা এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপিও প্রদান করেন। মানববন্ধনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) লেখালেখির ঝড় উঠে। সারোয়ারের পক্ষের কিছু লোক তাদের আইডি থেকে ছাত্রীর আত্মীয় স্বজনের নাম উল্লেখ করে কিডনাপের কথা স্বীকার করে। এ ঘটনায় বেশী বাড়াবাড়ি করলে তাদেরকে দেশ ছাড়া করারও হুমকি দেয়। পাশাপাশি ছাত্রী ও ছেলের যুগল ছবি ভিডিও ফেসবুকে ছেড়ে দেয়া হয়। অপহৃতার পক্ষের লোকজন পাল্টা সব ঠিক থাকলে ছাত্রীকে পুলিশের কাছে সোপর্দ করার চ্যালেঞ্জ ছুড়ে দেন। সম্প্রতি এ ঘটনাকে কেন্দ্র সরাইল ও কালিকচ্ছে আলোচনা সমালোচনার ঝড় চলছিল। অপহরণের ১৩ দিনপর গতকাল দুপুরে মামলা তদন্তকারী কর্মকর্তা এস আই ময়নাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে জেলা সদরের পৌর এলাকার কাউতুলি থেকে অপহৃতাকে উদ্ধার করেন। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেননি। জেলা সদর হাসপাতালে মহিলা চিকিৎসক দ্বারা ডাক্তারি পরীক্ষা শেষে বিকেলে অপহৃতাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ শরাফ উদ্দিনের আদালতে হাজির করা হয়। বাদী ও আসামী পক্ষের কৌশলিদের বক্তব্য শুনে বিজ্ঞ আদালত ওই কলেজ ছাত্রীকে আপাতত তার মায়ের (পরিবারের) জিম্মায় দিয়ে দেওয়ার নির্দেশ দেন। বাদী পক্ষের কৌশলি ছিলেন অ্যাডভোকেট জয়নাল উদ্দিন ও আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট ফেরদৌস মিয়া।

সরাইল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ কামরুজ্জামান বলেন, উদ্ধারকৃত কলেজ ছাত্রীকে বিজ্ঞ আদালত আপাতত তার মায়ের জিম্মায় দিয়ে দেওয়ার আদেশ দিয়েছেন। তবে অপহরণ মামলার আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। প্রসঙ্গতঃ গত মঙ্গলবার (৩ জানুয়ারী) কলেজের ক্লাশ শেষ করে সকাল সাড়ে ১০টার দিকে কলেজ থেকে জনৈক বান্ধবী সহ বাড়িতে ফিরছিল ওই ছাত্রী। সরাইল-নাসিরনগর- লাখাই আঞ্চলিক সড়কের কালিকচ্ছের কদমতলী ওসমানের বাড়ির সামনে যাওয়া মাত্র দ্রুত গতিতে পেছন দিক থেকে একটি সাদা রঙ্গের মাইক্রোবাস এসে তাদের সামনে দাঁড়ায়। ভীত সন্ত্রস্থ হয়ে দাঁড়িয়ে যায় দুই ছাত্রী। মাইক্রোবাসের গ্লাস টেনে সারোয়ারের নেতৃত্বে ৬-৭ জন যুবক নেমে ওই ছাত্রীর হাতে ধরে টানা খেঁচড়া করতে থাকে। কলেজ ছাত্রীর সাথে ওই যুবকদের ধস্তাধস্তি চলাকালে ছাত্রীর বান্ধবী বখাটেদের কবল থেকে উদ্ধার করতে এগিয়ে আসে। এ সময় বখাটে সারোয়ার ছাত্রীর বান্ধবীকে লাথি মেরে ফেলে দেয়। পরে তারা ওই ছাত্রীকে জোর পূর্বক অপহরণের পর মাইক্রোতে উঠিয়ে দ্রুত নাসিরনগরের দিকে চলে যায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে