,

নাসিরনগরে ইউএনও’র মোবাইল নাম্বার ক্লোন করে প্রতারনা

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ নাসিরনগর উপজেলা নিবার্হী অফিসার মোঃ লিয়াকত আলীর মোবাইল ফোন নাম্বার  ক্লোন করে প্রতারনা করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে সবাইকে সর্তক থাকার পরার্মশ দিয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী বলেছেন এ ধরনের ফোন কল পেলে সরাসরি তার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। এদিকে এধরনের ঘটনায় উপজেলা নিবার্হী অফিসার মোঃ লিয়াকত আলীর বিষয়টি নাসিরনগর থানার অফিসার ইনচার্জকে(ওসি)অবগত করেছেন। উপজেলা নিবার্হী অফিসার মোঃ লিয়াকত আলীর জানান,আজ সোমবার সকালে একটি সংঘবদ্ধ চক্র তার ব্যবহৃত ফোন নাম্বার ০১৭১৭১২৩৯৭৮ ক্লোন করে উপজেলার কয়েকজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সচিবদের মোবাইল নাম্বারে ফোনে দিয়ে টিআর,কাবিখা সংক্রান্ত বরাদ্দ প্রদানের ভ্রান্ত আশ্বাস দিয়ে অর্থ দাবি করেছে। যোগাযোগ করা হলে একাধিক চেয়ারম্যান জানান,উপজেলা নিবার্হী কর্মকর্তার নম্বর থেকে এ ধরণের খবর পাওয়ার তারা হতভম্ব হয়ে যান।বিষয়টি নিয়ে তারা তাৎক্ষণিক ইউএনওর কাছে ফিরতি কল দিলে উপজেলা নিবার্হী অফিসার জানান,এধরনের কোন ফোনকল কাউকে দেয়া হয়নি। বিষয়টি সম্পর্কে অবগত হওয়ার সাথে সাথেই সংশ্লিষ্ট মোবাইল অপারেটর গ্রামীণ ফোন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা জানায়,এই নাম্বারের কোন সিম রিপ্লেস হয়নি। এ সিমটি ক্লোনিং করে কোন একটি চক্র প্রতারনার চেষ্টা করছে। ফোন করে বলা হচ্ছে আপনার ইউনিয়নে টিআর ও কাবিখার বিশেষ বরাদ্দ দেয়া হচ্ছে। এজন্য আপনি দ্রুত আমার নাম্বারে (আরেকটি নাম্বার) বিকাশ করে টাকা পাঠান।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জকে(ওসি) মোঃ আবু জাফর জানান বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা