,

আগুন ঝড়ানো বোলিংয়ে ১০ রানের জয় নারীদের

news-image

স্পোর্টস ডেস্ক : কক্সবাজারে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের নারীদের বোলিং তোপে উড়ে গেছে দক্ষিণ আফ্রিকা। ১৩৬ রানে অলআউট হয়েও ১০ রানে জয় পেয়েছে বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার নারীরা মাত্র ১২৬ রানে অলআউট হয়েছে।

সোমবার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে ৪৯ ওভারে ১৩৬ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের পক্ষে শারমিন সুলতানা ২১, শারমিন আখতার ১৭, সানজিদা ইসলাম ১৬, রুমানা আহমেদ ২৮ এবং নিগার সুলতানা ২১ রান করেন।

১৩৭ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশের নারী ক্রিকেটারদের বোলিং তোপে পড়েন সফরকারীরা। ১২৬ রানেই অলআউট হয় দক্ষিণ আফ্রিকার নারীরা।

দক্ষিণ আফ্রিকা হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন লিজলে লি। এছাড়া ডেন ভেন নেইকার্ক ৪২ রানে অপরাজিত থাকেন। আর কোনো ব্যাটসম্যান দুই অংকের ঘরে যেতে পারেননি।

বাংলাদেশের হয়ে খাদিজাতুল কোবরা ৪টি, জাহানারা আলম ও পান্না ঘোষ উভয়েই ২টি করে এবং সালমা খাতুন ১টি উইকেট লাভ করেন।

৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১- এ এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা