,

পৃথিবীর অর্ধেক সম্পত্তি ৮ জনের অধিকারে!

news-image

অনলাইন ডেস্ক : বর্তমানে পৃথিবীর সবচেয়ে ধনী আট জনের কাছে যে সম্পদ আছে, তা গোটা পৃথিবীর অর্ধেক জনসংখ্যার কাছে থাকা সম্পত্তির সমান। এই আট ব্যক্তি হলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, ফ্যাশন হাউজ ইনডিটেক্সের প্রতিষ্ঠাতা আমানসিও ওর্টেগা, ওয়ারেন বাফেট, বিজনেস ম্যাগনেট কার্লোস স্লিম হেলু, অ্যামাজন প্রধান জেফ বেজোস, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ, ওরাকলসের ল্যারি এলিসন এবং নিউ ইয়র্কের প্রাক্তন মেয়র ব্লুমবার্গ।

অক্সফ্যাম ইন্টারন্যাশনাল সাম্প্রতিক সমীক্ষায় এ তথ্য প্রকাশ করেছে। সংস্থাটির প্রধান নির্বাহী উইনি বিয়ানিমা বলেন, যেখানে বিশ্বের প্রতি ১০ জনের মধ্যে ১ জনের সারাদিন কাটে মাত্র ২ ডলারে, সেখানে গুটিকয় কয়েকজনের হাতে এত সম্পদ থাকা অশোভন। এই পার্থক্যই কোটি কোটি মানুষকে দারিদ্র্যের মুখে ঠেলে দিচ্ছে। গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাষ্ট্রনায়করা এখনও কোনও ব্যবস্থা না নিলে অদূর ভবিষ্যতে সামাজিক ক্ষোভের চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটতে পারে বলে সতর্ক করেছে অক্সফ্যাম।

ওই রিপোর্ট অনুযায়ী, ভারতের ৫৮ ভাগ সম্পদ আছে মাত্র এক ভাগ মানুষের কাছে। শতকরা হিসেবে যা গোটা দুনিয়ার সম্পত্তির পার্থক্যের চেয়েও বেশি। ভারতে ৫৭ জন বিলিওনেয়ারের কাছে মোট ২১৬ বিলিয়ন ডলার আছে, যা দেশের জনসংখ্যার ৭০ ভাগ মানুষের কাছে থাকা সম্পত্তির সমান।বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা