,

হেনস্থা থেকে মেয়ে ভক্তকে বাঁচালেন আতিফ আসলাম

news-image

বিনোদন ডেস্ক : শো চলার ফাঁকে দর্শকদের ভিড়ে একদল ছেলে একটি মেয়েকে উত্যক্ত করছে দেখে রেগে গিয়ে গান থামালেন, সেই ছেলেদের তীব্র তিরস্কার করলেন আতিফ আসলাম। হেনস্থার হাত থেকে বাঁচালেন মেয়েটিকে।

গত শনিবার বন্দর শহরে শো ছিল পাকিস্তানি এই গায়কের। ‘পহেলি নজর মে’-র হিট গানের শিল্পী আতিফ আসলাম একের পর এক গান গাইছিলেন। হঠাৎ সামনের সারিতে মেয়েটির সঙ্গে ওই ছেলেদের অসভ্যতা করতে দেখে সহশিল্পীদের হাত দেখিয়ে বাজনা বন্ধ করতে বলেন। তারপর ছেলেগুলোর সামনে এগিয়ে তিনি বলেন, কোনওদিন মেয়ে দেখনি! আজকে তোমাদের মা-বোনও তো এখানে থাকতে পারত।

অনুষ্ঠানের কিছু দর্শক ইউটিউবে এই ঘটনার ভিডিও তুলে পোস্ট করেছেন। সেই ভিডিওতে দেখা গেছে, ওদের সাবধান করে দিয়ে নিজেই মেয়েটিকে মঞ্চে ডেকে নিয়ে উদ্যোক্তাদের তার বসার ব্যবস্থা করতে বলেন আতিফ।

‘মানুষের মতো আচরণ করো’- ছেলেগুলোর উদ্দেশে এ মন্তব্য করে আবার গান ধরেন তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা