,

দীর্ঘদিন পর পপি

news-image

বিনোদন প্রতিনিধি : জাতীয় চলচিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা পপি অভিনীত একটি ছবি আসছে ভালোবাসা দিবসে মুক্তি পেতে যাচ্ছে। ছবির নাম ‘সোনাবন্ধু’। দীর্ঘদিন পর তার অভিনীত একটি ছবি মুক্তি পেতে যাচ্ছে। মাহবুবা শাহ্‌রীনের লেখা কাহিনীতে এ ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মমর রুবেল। ছবিটি পরিচালনা করেছেন জাহাঙ্গীর আলম সুমন। পপি মানবজমিনকে বলেন, এ ছবিটি আসছে ভালোবাসা দিবসে মুক্তি পাবে। ভক্তদের জন্য এবারের ভালোবাসা দিবসে এটি আমার বিশেষ উপহার। এ ছবিতে আমাকে ভিন্ন একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। চরিত্রের নাম রশ্মি। ছবিতে বেশিরভাগ সময় দর্শক আমাকে সাদা কাপড়ে মোড়ানো বিধবা হিসেবে দেখবে। এর বেশি কিছু এখন বলতে চাই না। ছবিটি পুরোপুরি মুক্তির জন্য প্রস্তুত। সেন্সর থেকে ডাবিং ও এডিটিং সব হয়ে গেছে। এখন শুধু মুক্তির অপেক্ষা। এখানে পপির বিপরীতে অভিনয় করেছেন ডিএ তায়েব। আরও রয়েছেন পরীমনি। শুভ টেলিফিল্মের ব্যানারে ‘সোনাবন্ধু’ ছবির গবেষণায় রয়েছেন ড. মাহফুজুর রহমান (চেয়ারম্যান, এটিএন বাংলা)। এদিকে ছবির বাইরে পপি ‘রাজপথে আছি’ নামেও একটি ছবিতে কাজ করতে যাচ্ছেন। এতে তার নায়ক হিসেবে দেখা যাবে জায়েদ খানকে। ছবিটি পরিচালনা করবেন জাভেদ জাহিদ। রাজনৈতিক গল্পের কাহিনী থাকছে এ ছবিতে। এবারই প্রথম জায়েদ খান পপির বিপরীতে কাজ করতে যাচ্ছেন। খুব শিগগির এ ছবির শুটিং শুরু হবে। উল্লেখ্য, পপি অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত ছবির নাম ‘পৌষ মাসের পিরিত’। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেন টনি ডায়েস। আর ছবিটি পরিচালনা করেন নারগিস আক্তার। গত বছরের ২রা সেপ্টেম্বর এ ছবিটি বাংলাদেশের বেশকিছু প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১