,

মানবশিশুর জন্য কুকুরের ভালবাসা

news-image

রাজশাহী প্রতিনিধি : পশুর প্রতি মানুষের ভালবাসা কমে আসলেও মানুষের প্রতি পশুর রয়েছে দারুণ মমত্ববোধ, রয়েছে গাঢ় ভালোবাসা। গেলো বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের উল্টো দিকে কেন্দ্র্রীয় গণগ্রন্থাগারের পাশের নর্দমায় অজ্ঞাতনামা কেউ ফেলে রেখেছিল একটি শিশুকে। সেই নবজাতকটিকে উদ্ধার করেছে একটি কুকুর। সাধারণ মানুষের চোখে পড়ার পূর্বপর্যন্ত নবজাতক শিশুটির লাশ মুখে নিয়েই ঘুরছিল কুকুরটি। এতোটাই সযত্নে রেখেছিল যে, কোনো প্রকার দাঁতের দাগ পড়েনি শিশুটির গায়ে। সে অবস্থাতেই বারবার চেস্টা করছিল নিকটবর্তী মানুষের দৃষ্টি আকর্ষণের।

স্থানীয় বাসিন্দা মুহাম্মদ রাজু জানান, কুকুরের মুখে কিছু একটা দেখে অবাক হই। পরে বুঝতে পারি এটি নবজাতক। শিশুটি বেঁচে আছে কিনা তা বোঝার চেষ্টা করা হয়। তাৎক্ষণিকভাবে আমরা থানায় খবর দিই। এরপরই পুলিশ আসে।

আরেক বাসিন্দা সেলিম রেজা জানান, কুকুরটি মমতায় আগলে রেখেছিল শিশুটিকে, যাতে ফুটে উঠেছিল শিশুর প্রতি ভালোবাসাই। তবে শিশুটিকে তার মুখ থেকে নামিয়ে রাখার পর সবার অলক্ষ্যেই কুকুরটি চলে যায় নিজ গন্তব্যে। পরে কুকুরটিকে আর খুঁজে পাওয়া যায়নি।

রেজা আরো বলেন, যে ব্যক্তি এতো সুন্দর একটা ফুটফুটে শিশুকে ফেলে গেলো। কী দরকার ছিল? বাচ্চাটাকে না হয় কাউকে দিয়ে দিতো। কতো মানুষই তো সন্তানহীন।

এ বিষয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানউল্লাহ জানান, সেদিন নর্দমা থেকে একটি কুকুর সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ না হওয়া পর্যন্ত নবজাতককে মুখে নিয়ে ঘুরে বেড়িয়েছে। মানুষ দেখার পর কুকুরটি তা মুখ থেকে নামিয়ে রাখে। শিশুটিকে যে জায়গায় ফেলে রাখা হয়েছিল, সেখানে রাজশাহী মেডিক্যাল কলেজসহ অনেকগুলো ক্লিনিক ও হাসপাতাল রয়েছে। ধারণা করা হচ্ছে, এর কোনেটিতে নবজাতকটির জন্ম হয়েছে।

তিনি আরো জানান, চিকিৎসকরা শিশুটির ডিএনএ নমুনা নিয়ে রেখেছে। কেউ দাবি না করলে ডিএনএ পরীক্ষা করে তার মা-বাবাকে শনাক্ত করার চেষ্টা করা হবে।  তবে নবজাতকটি দীর্ঘক্ষণ নর্দমার পানিতে পড়েছিল বলে তার শরীরের চামড়া বহুলাংশেই উঠে গেছিলো।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা