,

পরাজয়ে বিশ্বরেকর্ড বাংলাদেশের!

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়েলিংটন টেস্ট হেরে লজ্জার রেকর্ড গড়েছে বাংলাদেশ। ক্রিকেট বিশ্বে টেস্টে প্রথম ইনিংসে সবচেয়ে বেশি রান করে হারের রেকর্ডটি ১২২ বছরের পুরনো। ১৮৯৪ সালে সিডনিতে ইংল্যান্ডের বিপক্ষে ৫৮৬ রান করেও হেরেছিল অস্ট্রেলিয়া। আজ হেরে গিয়ে সেই রেকর্ড ভেঙে দিল বাংলাদেশ।

এর আগে ৭ উইকেট হাতে রেখেই ওয়েলিংটন টেস্টে জয় পেয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। আর রোববার টেস্টের পঞ্চম দিনে ২১৭ রানের লক্ষ্যে নেমে ইনিংসের প্রথম বলেই চার মেরেছেন টম ল্যাথাম। তবে দুই ওপেনারকেই ফিরিয়ে আশা জাগিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু বাংলাদেশের ম্যাচের ফেরার আশা দুরাশায় রূপ দিয়েছেন কেন উইলিয়ামসন ও রস টেলর।

ব্যাক্তিগত ৬০ রানে শুভাষীসের বলে টেলর যখন আউট হন দলের জয়ের জন্য তখন প্রয়োজন মাত্র ১৫ রান। এর নিকোলসকে সঙ্গে নিয়ে বাকি পথটুকু সহজেই পারি দেন উইলিয়ামসন। ১০৪ রানে অপরাজিত আছেন তিনি। আর নিকোলস অপরাজিত ছিলেন ৪ রানে।

এর আগে ব্যাটসম্যানদের ব্যর্থতা ও চোটের কারণে ১৬০ রানেই থেমে গেছে বাংলাদেশ। সাব্বির রহমানের ৫০ ও চোট নিয়েও ব্যাট করতে নামা ইমরুল কায়েসের অপরাজিত ৩৬ রানের ইনিংসগুলো না থাকলে, সংগ্রহটা আরও ছোট হতো বাংলাদেশের।এছাড়াও মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়ার আগে অধিনায়ক মুশফিকুর রহিম করেছেন ১৩ রান।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে