,

ওয়েলিংটনে জিতল নিউজিল্যান্ডই

news-image

স্পোর্টস ডেস্ক : ৭ উইকেট হাতে রেখেই ওয়েলিংটন টেস্টে জয় পেয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। আর রোববার টেস্টের পঞ্চম দিনে ২১৭ রানের লক্ষ্যে নেমে ইনিংসের প্রথম বলেই চার মেরেছেন টম ল্যাথাম। তবে দুই ওপেনারকেই ফিরিয়ে আশা জাগিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু বাংলাদেশের ম্যাচের ফেরার আশা দুরাশায় রূপ দিয়েছেন কেন উইলিয়ামসন ও রস টেলর।

ব্যাক্তিগত ৬০ রানে শুভাষীসের বলে টেলর যখন আউট হন দলের জয়ের জন্য তখন প্রয়োজন মাত্র ১৫ রান। এর নিকোলসকে সঙ্গে নিয়ে বাকি পথটুকু সহজেই পারি দেন উইলিয়ামসন। ১০৪ রানে অপরাজিত আছেন তিনি। আর নিকোলস অপরাজিত ছিলেন ৪ রানে।

এর আগে ব্যাটসম্যানদের ব্যর্থতা ও চোটের কারণে ১৬০ রানেই থেমে গেছে বাংলাদেশ। সাব্বির রহমানের ৫০ ও চোট নিয়েও ব্যাট করতে নামা ইমরুল কায়েসের অপরাজিত ৩৬ রানের ইনিংসগুলো না থাকলে, সংগ্রহটা আরও ছোট হতো বাংলাদেশের।এছাড়াও মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়ার আগে অধিনায়ক মুশফিকুর রহিম করেছেন ১৩ রান।

ওয়েলিংটন টেস্ট হেরে লজ্জার রেকর্ড গড়েছে বাংলাদেশ। টেস্টে প্রথম ইনিংসে সবচেয়ে বেশি রান করে হারের রেকর্ডটি ১২২ বছরের পুরোনো। ১৮৯৪ সালে সিডনিতে ইংল্যান্ডের বিপক্ষে ৫৮৬ রান করেও হেরেছিল অস্ট্রেলিয়া। আজ হেরে গিয়ে সেই রেকর্ড ভেঙে দিল বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা