,

স্পষ্ট ব্যবস্থাপত্রের বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন

news-image

 

নিজস্ব প্রতিবেদক : ছাপানো ব্যবস্থাপত্র বা হাতে লেখার ক্ষেত্রে বড় অক্ষর ব্যবহারের জন্য চিকিৎসকদের প্রতি উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নে পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।

 

রোববার বিএমডিসির কার্যনির্বাহী কমিটির সাত সদস্যের একটি প্রতিনিধিদল স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা জানিয়েছেন।

বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা পরীক্ষিৎ চৌধুরীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতেও এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএমডিসির সভাপতি ডা. মো. শহীদুল্লাহর নেতৃত্বে বিএমডিসির একটি প্রতিনিধিদল স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। প্রতিনিধিদল মন্ত্রীকে জানায়, ব্যবস্থাপত্রে বড় অক্ষর লেখার বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনা নিয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে।

বিএমডিসি সভাপতি মন্ত্রীকে জানান, চিকিৎসকরা তাদের প্রেসক্রিপশন প্যাড বা ভিজিটিং কার্ডে বিএমডিসির নিবন্ধনকৃত ডিগ্রি ছাড়া অন্য কোনো ডিগ্রি যেন ব্যবহার করতে না পারেন, সে বিষয়েও সুস্পষ্ট নির্দেশনা দেবে বিএমডিসি।

এ ছাড়া, বিভিন্ন দেশ থেকে এমবিবিএস ও বিডিএস কোর্স সম্পন্ন করে আসা শিক্ষার্থীদের জন্য বিএমডিসি কর্তৃক ফের পরীক্ষা নেওয়ার পদ্ধতিও শক্তিশালী করার প্রক্রিয়া চলছে বলে মন্ত্রীকে জানায় প্রতিনিধিদল।

প্রতিনিধিদল জানায়, চিকিৎসকদের জন্য একটি আচরণবিধি চূড়ান্ত করা হয়েছে এবং দ্রুতই তা দেশের সব চিকিৎসকের কাছে পাঠানো হবে।

স্বাস্থ্যমন্ত্রী মহাখালীতে স্বাস্থ্যপল্লিতে বিএমডিসির নতুন ভবন নির্মাণের জন্য জমি বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতি দেন। এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী ব্যতীত কেউ যেন ডাক্তার পদবি ব্যবহার না করেন, সে বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হবে বলে বিএমডিসি প্রতিনিধিদল স্বাস্থ্যমন্ত্রীকে অবহিত করে। মন্ত্রী বলেন, ‘এই প্রজ্ঞাপন ভুয়া ডাক্তার চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নিতে সরকারের অভিযানকে বেগবান করবে।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে