,

কাটা পা নিয়ে ঘোরাঘুরি

news-image

 

 

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের ওকলাহোমার মেয়ে ক্রিস্টি লোয়াল। ২৫ বছর বয়সী এ তরুণীর ডান পায়ে বিরল ধরনের ক্যান্সার ধরা পড়ে। এতে চিকিৎসকরা তার পা’টি কেটে ফেলেন। অপারেশনের পর ক্রিস্টি ডাক্তারদের অনুরোধ করেন, তার কাটা পায়ের পাতাটি তাকে ফেরত দিতে। অবাক হলেও একটি ‘বায়োহ্যাজার্ড’ ব্যাগে করে সেটি ক্রিস্টিকে দিয়ে দেন চিকিৎসক দলটি।

এরপর পরিষ্কার করার পর সেটি একটি সাদা কঙ্কালে পরিণত হয়। এখন সেই কঙ্কাল নিয়ে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছেন ক্রিস্টি। সাধারণত পিঠ-ব্যাগে করে সারাক্ষণই নিজের কাটা পা’টি সাথে নিয়ে ঘোরেন ক্রিস্টি।

ক্রিস্টি বলেন, ‘আমার অত পয়সা নেই বা শারীরিক সামর্থ্যও নেই। ফলে যখনই নতুন বা ভিন্ন কোনো আইডিয়া মাথায় আসে, সে অনুযায়ী পা’টি বের করে একটি ছবি তুলে ফেলি।’

এখনো ক্যান্সার পুরোপুরি চলে যায়নি তার শরীর থেকে, ফলে প্রতি তিনমাস অন্তর তাকে চেকআপ চালিয়ে যেতে হয়। ক্রিস্টি বলেন, রোগাক্রান্ত শরীর নিয়ে সারাক্ষণ মনমরা হয়ে না থেকে বরং একটু হাসিখুশি থাকা আর নিজের অবস্থা নিয়ে তামাশা করে তিনি তার হতাশা ভুলে থাকেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের