,

পিছিয়েছে বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচ

news-image

স্পোর্টস ডেস্ক :ফেব্রুয়ারিতে হতে যাওয়া বাংলাদেশ ও ভারতের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি পিছিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

 

বিসিসিআই-এর এক কর্মকর্তা জানিয়েছেন, দর্শক বাড়াতেই টেস্ট এক দিন পেছানো হয়েছে। আগের সূচি অনুযায়ী ম্যাচটি হওয়ার কথা ছিল বুধবার থেকে রবিবার পর্যন্ত। টেস্টটি বৃহস্পতিবার থেকে সোমবার হলে দর্শক বেশি হবে বলে মনে করে তারা, ‘টেস্টটি বুধবার শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সবদিক বিবেচনা করে মনে হয়েছে এটা বৃহস্পতিবার শুরু হলেই ভালো হয়। আমরা তাহলে এই টেস্টে দর্শক পেতে পারি।

অর্থ্যাৎ পরিবর্তিত সূচি অনুযায়ী টেস্টটি শুরু হবে ৯ ফেব্রুয়ারি।

নিউজিল্যান্ড সফর শেষে বাংলাদেশ দল দেশে ফিরবে ২৬ জানুয়ারি। মুশফিকরা ভারতে যাবেন ১ ফেব্রুয়ারি। ৩ ফেব্রুয়ারি ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে একটি তিন দিনের ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের।

২০০০ সালে অভিষেক টেস্টটি ভারতের বিপক্ষে খেললেও গত ১৬ বছরে ভারতের মাটিতে কোনো দ্বিপক্ষীয় সিরিজ খেলা হয়নি বাংলাদেশের। ২০০৬ ও ২০১৬ সালে ভারতের মাটিতে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা