,

হজ গমনেচ্ছুদের প্রাকনিবন্ধন শুরু নিজস্ব প্রতিবেদক

news-image

সরকারি ব্যবস্থাপনায় ২০১৭ সালে হজে গমনেচ্ছুদের অনলাইনে প্রাকনিবন্ধন শুরু হয়েছে। রোববার বিকেলে সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মো. মতিউর রহমান। এ সময় ধর্ম সচিব আব্দুল জলিলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অধ্যক্ষ মতিউর রহমান বলেন, ‘গত বছর থেকে ইলেক্ট্রনিক্স হজ ব্যবস্থাপনা চালু হয়েছে। এবারও তা চলবে। প্রাকনিবন্ধন কার্যক্রম শুরুর জন্য আমরা ইতোমধ্যে ৯৬৪টি বৈধ হজ এসেন্সির তালিকা এবং টাকা জমা দেয়ার জন্য ২৫টি ব্যাংকের তালিকা প্রকাশ করেছি। গত বছর এক লাখ ৪০ হাজার ৯৯৪ জন হজে যাওয়ার জন্য প্রাকনিবন্ধন করেছিলেন। যার মধ্যে এক লাখ এক হাজার ৮২৯ জন হজযাত্রী হজে গিয়েছিলেন। গতবার যারা যেতে পারেননি তারা ২০১৭ সালের জন্য নিবন্ধন করেছেন।’

তিনি আরও বলেন, ‘এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের প্রাকনিবন্ধন কার্যক্রম শুরু হবে ৫৪০২ নম্বর সিরিয়াল থেকে। আর বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের প্রাকনিবন্ধন কার্যক্রম শুরু হবে এক লাখ ৪০ হাজার ৯৯৫ নম্বর সিরিয়াল থেকে।’

উদ্বোধনী অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোস্তফা কামাল এবং তার স্ত্রী মিসেস কামাল নিবন্ধন ও প্রাকনিবন্ধন করে ধর্মমন্ত্রীর কাছ থেকে সনদ গ্রহণ করেন।

সরকারি ব্যবস্থাপনায় আজ (রোববার) থেকে হজের প্রাকনিবন্ধন শুরু হলেও বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন শুরু হবে ফেব্রুয়ারিতে। তবে তারিখ এখনও চূড়ান্ত হয়নি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে