,

মিষ্টিজাতীয় খাবার শরীরের জন্য ক্ষতিকর

news-image

অনলাইন ডেস্ক : চিনি কিংবা অন্য কোনো মিষ্টিজাতীয় খাবার আপনার বহু ধরনের স্বাস্থ্যগত ক্ষতির জন্য দায়ী। আর এসব ক্ষতি থেকে বাঁচতে হলে কেবল চিনিই নয়, কৃত্রিম চিনি থেকে তৈরি খাবারও বাদ দিতে হবে।

মিষ্টির কিছু নেতিবাচকতা নিয়েই আজকের আয়োজন—
১. স্মৃতিশক্তির ক্ষতি
অতিরিক্ত মিষ্টি খাবার-পানীয় বা চিনি খেলে স্মৃতিশক্তির ক্ষতি হয়। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত চিনি খাওয়ার কারণে দেহে যথেষ্ট পরিমাণ ইনসুলিন উত্পন্ন হতে পারে না। এতে মস্তিষ্কের অনেক কার্যক্রম বদলে যায়। ফলে মস্তিষ্কের স্মৃতিশক্তি নষ্ট করে—এমন রোগের আশঙ্কা বেড়ে যায়।
২. ধূমপানের ক্ষতি বাড়ায়
ধূমপানের স্বাস্থ্যগত ক্ষতির বিষয়টি অনেকেই জানেন। চিনি সিগারেটের এ ক্ষতিকে আরো বাড়িয়ে দিতে পারে। তামাক অনেক সময় এর স্টার্চকে চিনিতে রূপান্তরিত করে। এমনকি চিনি ধূমপায়ীদের আরো ধূমপানে উৎসাহী করে তোলে। চিনি বেশি খেলে ধোঁয়া ফুসফুসের আরো গভীরে পৌঁছে এবং তা বেশি ক্ষতিকর হয়ে ওঠে।

৩. ক্যান্সার
অতিরিক্ত চিনির কারণে ক্যান্সারের আশঙ্কা বেড়ে যেতে পারে বলে জানিয়েছেন গবেষকরা। এ ক্ষেত্রে ইনসুলিন রেজিস্ট্যান্সকে মূল কারণ হিসেবে তুলে ধরছেন তাঁরা। এ পরিস্থিতিতে কোষগুলো ইনসুলিনের সঙ্গে সঠিকভাবে কাজ করে না। তাতে হরমোনের ভারসাম্যহীনতা তৈরি হয় এবং একপর্যায়ে নানা ধরনের ক্যান্সার সৃষ্টি করে।

৪. নেশা
চিনি খাওয়া এক ধরনের নেশা। এটি আমাদের মস্তিষ্ক ও দেহের নানা রাসায়নিককে উজ্জীবিত করে। এতে আমরা আরো বেশি পরিমাণে চিনি গ্রহণে আগ্রহী হয়ে উঠি।

৫. হৃদরোগ
অতিরিক্ত চিনি খেলে তা দেহে বাড়তি ইনসুলিনের কারণ হয়ে ওঠে। গবেষকরা জানিয়েছেন, অতিরিক্ত ইনসুলিন দেহের নার্ভাস সিস্টেমের ওপর প্রভাব ফেলে। এতে রক্তচাপও বেড়ে যায়। বাড়তি রক্তচাপ থেকে হতে পারে নানা হৃদরোগ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে