,

পুরুষ সঙ্গীকে ছাড়াই একসঙ্গে ৮ সন্তানের জন্ম!

news-image

অনলাইন ডেস্ক : সারা দুনিয়ার কাছে তিনি ‘অক্টোমাম’ হিসেবেই পরিচিত। ‘অক্টো’ শব্দের অর্থ আট, আর ‘মাম’ শব্দের অর্থ মা। ২০০৯ সালে এক সঙ্গে আটটি সন্তানের জন্ম দিয়ে খবরের শিরোনামে এসেছিলেন তিনি। তারপর থেকেই তার নাম হয়ে যায় ‘অক্টোমাম’। এই ‘অক্টোমাম’ এর প্রকৃত নাম নাতালি সুলেমান। বর্তমানে তিনি ১৪ সন্তানের মা।

বিষয়টি শুনতে অবাক লাগলেও এক সঙ্গে আটটি সন্তানের জন্ম দিয়েছিলেন নাতালি। তবে চাঞ্চল্যকর তথ্যটি হল এতগুলি সন্তানের মা হয়েছিলেন তিনি কোনো পুরুষ-সঙ্গীর সাহায্য ছাড়াই।

১৯৯৬ সালে মার্কিন এই নাতালির বিয়ে হয় মার্কো গুতিরেজের সঙ্গে। ২০০৬ সালে ডিভোর্সও হয়ে যায়। মার্কো নাতালিকে কোনো সন্তান দিতে পারেননি মার্কো। এ কারণেই তাদের বিচ্ছেদ হয়ে যায়। তবে ডিভোর্সের অনেক আগে থেকেই তারা আলাদা থাকতে শুরু করেছিলেন। সেই সময় টেস্ট টিউব বেবি বলা পদ্ধতিতে মা হওয়ার চেষ্টা চালাতে থাকেন নাতালি।

১৯৯৭ সাল থেকেই ডাক্তার মাইকেল কামরাভার তত্ত্বাবধানে শুরু হয় তার চিকিৎসা। পরবর্তী ছয় বছরের মধ্যে ছ’টি সন্তানের জন্ম দেন নাতালি। তার ছয় সন্তানের ভেতর চারটি ছেলে ও দু’টি মেয়ে সন্তান হয়। নাতালির বয়স তখন ২১ বছর।

পরবর্তীতে ২০০৮ সালে জানা যায়, নাতালির গর্ভে আগের আইভিএফ চিকিৎসার পরিণামের ফলে ছ’টি ভ্রূণ নিষ্ক্রিয় অবস্থায় রয়ে গিয়েছে। নাতালি ডাক্তারকে ভ্রূণগুলিকে তার জরায়ুতে সঞ্চারিত করার জন্য অনুরোধ করেন। আগের ছয়টি ভ্রুণের সঙ্গে যুক্ত হয় আরও দু’টি নতুন ভ্রূণ। সব মিলিয়ে ২০০৯ সালে মোট আটটি সন্তানের জন্ম দেন নাতালি।

এর পর কেটে গেছে সাত বছর। এই সময়ের ভেতর নাতালির উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা বয়ে গিয়েছে । এমনকি নিজের সন্তানদের ভরণ-পোষণের জন্য পর্ন ফিল্মে পর্যন্ত অভিনয় করতে হয়েছে তাকে। তবে এখন নিজের ১৪ ছেলে মেয়েকে নিয়ে সুখেই রয়েছেন নাতালি। সরকারি সাহায্যেই চলছে তার সংসার।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে