,

আওয়ামী লীগ নেতাদের জিম্মায় মুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সেই ব্যক্তিগত কর্মকর্তা

news-image

রাজশাহী প্রতিনিধি : আওয়ামী লীগ নেতাদের জিম্মায় ছেড়ে দেওয়া হলো পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) জোবায়ের হাসান রুবনকে। শনিবার গভীর রাতে নগরীর কাদিরগঞ্জ এলাকা মাতলামির অভিযোগে তাকে আটক করা হয়। কিন্তু রবিবার দুপুরে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের জিম্মায় রুবনকে ছেড়ে দেওয়া হয়।

নগর পুলিশের একটি সূত্র জানায়, আটকের সময় রুবন মদ্যপ অবস্থায় ছিলেন। শনিবার রাত ১টার দিকে মদ্যপ অবস্থায় তিনি রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহফুজুল আলম লোটনের বাড়িতে গিয়ে গালাগালি দিতে থাকেন। এক পর্যায়ে জোর করে বাসার ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এই অবস্থা চলে রাত দেড়টার পর্যন্ত। পরে নগরীর বোয়ালিয়া থানা পুলিশ নগরীর কাদিরগঞ্জের লোটনের বাসার সামনে থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

তবে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, মাহফুজুল আলম লোটনের সঙ্গে পারিবারিক ঝামেলার কারণে রুবনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছিল। পরে কোনো পক্ষ অভিযোগ না করায় তাকে মুচলেকা নিয়ে দুপুরে ছেড়ে দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা