,

এসিড সন্ত্রাসের শিকার বিউটি কুইন জেসিকা

news-image

বিনোদন ডেস্ক : ইতালির সাবেক বিউটি কুইন জেসিকা নোতারো এসিড সন্ত্রাসের শিকার হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে জেসিকার সাবেক প্রেমিক জর্জ এডসন তাভারেজকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

তবে এডসন তাভারেজ এ ঘটনার দায় অস্বীকার করেছেন। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ২০০৭ সালে মিস ইতালি প্রতিযোগিতায় অংশ নেন জেসিকা নোতারো। তিনি একই সঙ্গে গায়িকা ও নৃত্যশিল্পী। ২৮ বছর বয়সী সাবেক এই সুন্দরী বর্তমানে একটি টিভি চ্যানেলের উপস্থাপিকা এবং ডলফিন প্রশিক্ষক হিসেবে কাজ করছেন।
এডসন তাভারেজের বিরুদ্ধে অভিযোগ হলো, ১২ জানুয়ারি জেসিকার বাসার বাইরে অপেক্ষা করছিলেন তিনি। জেসিকা বাসার সামনে আসার পরই নাম ধরে ডাক দিয়ে এসিড ছুড়ে মারেন তাভারেজ। এসিডে জেসিকার মুখের একাংশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। তার চোখও ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে জেসিকা নোতারোর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। জীবনের ঝুঁকি না থাকলেও তার মুখের ক্ষত খুবই গভীর। একটি চোখের দৃষ্টিও হারাতে পারেন তিনি। জরুরি ভিত্তিতে প্লাস্টিক সার্জারির প্রয়োজন বলে জানিয়েছেন তারা। ২০১৪ সালে এক ডলফিন শোতে জর্জ এডসন তাভারেজের সঙ্গে পরিচয় হয় জেসিকা নোতারোর।

এরপরই তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। দুই বছরের সম্পর্ক ভেঙে যায় গত বছর। এরপর থেকে নানাভাবে জেসিকাকে উত্ত্যক্ত করে আসছিলেন তাভারেজ। এমনকি এ নিয়ে আদালতে জর্জ তাভারেজের বিরুদ্ধে উত্ত্যক্ত করার অভিযোগও দায়ের করেছিলেন জেসিকা। সে সময় জেসিকার বাড়িতে না যেতে তাভারেজকে আদেশ দেন আদালত। জেসিকার এক বন্ধু জানান, সদা হাস্যময়ী জেসিকা জীবন নিয়ে সব সময়ই খুবই ইতিবাচক। তিনি বলেন, কোনো মানুষের সৌন্দর্য নষ্ট করার মতো জঘন্য অপরাধ আর হয় না। আর এ ধরনের ভয়ানক হামলার পুনরাবৃত্তি হচ্ছেই।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা