বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি গুদামের চাল হয়ে যায় মিনিকেট ! র‌্যাব ধরার পড় পর তিন সদস্যের তদন্ত কমিটি

news-image

নিজস্ব প্রতিবেদকআশুগঞ্জে ( ছোট করা ) সর্টার মিলে সরকারি খাদ্য সহায়তার চাল থেকে প্রক্রিয়াজাত করে বানানো হচ্ছে মিনিকেট চাল। আর এই চাল বাজারে আসল মিনিকেট বলে বিক্রি করা হচ্ছে দেশের বিভিন্ন বাজারে। এ ভাবে অসাধু ব্যবসায়ীরা হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্য্যালয়ের কতিপয় দূর্নীতিবাজ কর্মকর্তার যোগসাযশে বছরের পর বছর ধরে এ কারবার চলছে। তবে  ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে জেলা খাদ্য নিয়ন্ত্রক। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে উপজেলার এক শ্রেণির চাল ব্যবসায়ী ও ডিলার এ কাজ করে যাচ্ছেন। আর এতে সহায়তা করছেন আশুগঞ্জ খাদ্য গুদামের জনৈক কর্মকর্তা। র‌্যাব সদস্যরা এ মিলের সন্ধান পেয়ে পাঁচ ট্রাকের ও বেশী  খাদ্য অধিদপ্তরের সিলসহ সরকারি চাল আটক করেছে।

এ ঘটনায় র‌্যাব-১৪ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে আশুগঞ্জ থানায় ব্যবসায়ী নাঈমকে প্রধান আসামি করে সাত জনের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন। এ ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কারিগরি রবীন্দ্র লাল চাকমাকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সরকার ভর্তুকি দিয়ে চাল কিনে বিভিন্ন খাদ্য সহায়তার আওতায় দিচ্ছে। অথচ দীর্ঘ দিন ধরে আশুগঞ্জ খাদ্য গুদাম থেকে এসব চাল পাচার হচ্ছে। কম দামে কিনে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সর্টার মিলে এই চাল প্রক্রিয়াজাতের মাধ্যমে মিনিকেট বানিয়ে বেশি দামে বিক্রি করছে বাজারে। এভাবে অসাধু ব্যবসায়ীরা হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা।এছাড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ও সদর অফিসের দায়িত্বপ্রাপ্ত অনেক অসাধু কর্মচারী যোগসাজজে এ অনিয়ম আর দুর্নীতি  চলছে। এছাড়া জেলা ও সদর খাদ্য অফিসের অনেকে দীর্ঘ আট-দশ বছর যাবত ঘুরে ফিরে চাকরী করছে  একই স্হানে।
আশুগঞ্জ খাদ্য গুদামের ভাপ্রাপ্ত কর্মকর্তার প্রত্যক্ষ ও পরোক্ষ সহায়তায় খাদ্য গুদামের সরকারি চাল বিভিন্ন ব্যবসায়ীদের কাছে বিক্রি হচ্ছে কম দামে। কোনো কাগজপত্র ছাড়াই এ চাল সংগ্রহ করে খাদ্য গুদামে রেখে আবার এ গুলোকে পাঠানো হচ্ছে সর্টার মিলে। সেখানে উপজেলার চাল ব্যবসায়ী ও ডিলার এ চাল কিনে সর্টার মিলের মাধ্যমে মিনিকেট চালে রূপান্তরিত করে বাজারে বিক্রি করছে অহড়হ। এতে সহায়তা করছে উপজেলার বাহাদুরপুর এলাকার মেসার্স ওসমান গনি এগ্রো ফুড প্রোডাক্টসের মালিক সহ অনেকে।
র‌্যাব জানায়, বৃহস্পতিবার দুপুরে আশুগঞ্জ খাদ্য গুদাম থেকে সরকারি চাল পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে সোর্স পাঠানো হয়। আশুগঞ্জ খাদ্য গুদাম থেকে বের হওয়া সময় সরকারি চাল বোঝাই তিনটি ট্রাকের পিছু নেয় র‌্যাব। ট্র্যাক তিনটি চাল নিয়ে বাহাদুরপুর মেসার্স ওসমান গনি এগ্রো ফুড প্রোডাক্টসের অটো সর্টার মিলে যায়। সেখানে এ চালকে প্রক্রিয়াজাত করার জন্য রাখা তিনগাড়ির মত ও আটককৃত আরো তিন গাড়ি সর্বমোট ২০৭৫ বস্তা ১১৫টনের মত চাল ও তিন ট্রাক চালককে আটক করা হয়। এ সময় মেসার্স ওসমান গনি এগ্রো ফুড প্রোডাক্টসের মালিক সহ তাদের মিলের লোকজন পালিয়ে যায়। তারা এ সংক্রান্ত বৈধ কোনো কাগজ দেখাতে পারে নি।
আটক ট্রাক চালক জয়নাল আবেদিন জানান, নাঈম নামে আশুগঞ্জের স্থানীয় এক চাল ব্যবসায়ী খাদ্য গুদাম থেকে এসব চাল সংগ্রহ করতে বলেন। তিনি ট্রাক নিয়ে গেলে সেখানকার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান তাদের নিজস্ব শ্রমিক দিয়ে তিনশ বস্তা চাল তার ট্রাকে তুলে দেয়। তিনি চালগুলো বাহাদুরপুরের মেসার্স ওসমান গনি এগ্রো ফুড প্রোডাক্টসের অটো সর্টার মিলে নিয়ে যাওয়ার জন্য বলে।
চাল নিয়ে আসা আরেক ট্রাক চালক মো. হানিফ মিয়া বলেন, “আমরা কাজ করে খাই। খাদ্য গুদামের মনিরুজ্জামান মানিক স্যারের মাধ্যমে চাল নিয়ে মেসার্স ওসমান গনি এগ্রো ফুড প্রোডাক্টসের অটো সর্টার মিলের আসার পরই র‌্যাব আমাদের আটক করে।”
আশুগঞ্জ উপজেলা খাদ্য কর্মকর্তা মো. মনিরুজ্জামান তার অভিযোগ অস্বীকার করে বলেন, “সরকারি গুদাম থেকে কোনো চাল পাচারের বিষয়টি আমি জানি না। আটককৃতরা যে অভিযোগ করেছে তা মিথ্যা ও ভিত্তিহীন।”
জেলা খাদ্য নিয়ন্ত্রক সাজ্জাদ হোসেন  জানান, বিষয়টি তদন্তে তারা তিন সদস্যের একটি কমিটি করেছেন। পুলিশের পাশাপাশি তারা নিজেরাও তদন্ত করবেন।
র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ গতকাল রবিবার জানান, আমরা আটককৃত চাল ও গোডাউনের ভিতর থাকা সর্বমোট ২০৭৫ বস্তা চাল জব্দ করেছি যার ওজন  ১১৫ টনের মত।আটক ট্রাকচালকদের জিজ্ঞাসাবাদ করে ব্যবসায়ী নাঈমকে প্রধান আসামি করে আরো সাত জনের নাম উল্লেখ করে বিশেষ ক্ষমতা আইনে আশুগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে। বাকিটুকু আদালতে নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব।

এ জাতীয় আরও খবর

বাদশাহর খরচে ওমরাহ করবেন ১,০০০ মুসল্লি

বুলেট ট্রেনে বেইজিং যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক