,

ইইউ পার্লামেন্টে প্রেসিডেন্ট নির্বাচন মঙ্গলবার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপীয় পার্লামেন্টে মঙ্গলবার নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ পদের জন্য কমপক্ষে সাত জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রধান প্রতিদ্বন্দ্বিদের মধ্যে ইতালির দুইজন ও বেলজিয়ামের এক প্রার্থী রয়েছেন।

বর্তমান প্রেসিডেন্ট মার্টিন শুলজ ইইউ-এর একমাত্র নির্বাচিত সংস্থার প্রধানের পদ থেকে পদত্যাগ করে নিজ দেশের রাজনীতিতে ফিরছেন। ফলে ইউরোপীয় পার্লামেন্টে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। জার্মানির নাগরিক শুলজ দেশটির সোশ্যাল ডেমোক্রেটিক দলের সঙ্গে যুক্ত। গত বছরের নভেম্বরে তিনি এই পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। এর আগে ২০১৪ সালে তিনি ইইউ প্রেসিডেন্টের পদে পুনরায় নির্বাচিত হয়েছিলেন।

ফ্রান্সের স্ট্রাসবার্গ নগরীতে ইউরোপীয় পার্লামেন্টে ৭৫১ জন এমপি গোপন ব্যালটের মাধ্যমে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করবেন। নির্বাচনে ইতালির রাজনীতিবিদ অ্যান্টোনিও তাজানি জয়ী হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ হচ্ছে ইউরোপ মহাদেশের অধিকাংশ দেশের একটি অর্থনৈতিক ও রাজনৈতিক জোট।এর অধীনে অভিন্ন মূদ্রা (ইউরো), ইউরোপীয় সংসদ ইত্যাদি অনেক বিষয় রয়েছে। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র সংখ্যা ২৭। ২০১৬ সালের ২৪ জুন ব্রিটেন ৪৭ বছরের সদস্য পদ গণভোট এর মাধ্যমে বাতিল করে। তবে ইইউ থেকে ব্রিটেনের বেরিয়ে আসতে ২০২০ সাল নাগাদ সময় লাগবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা