,

ফিল্ম ফেয়ারের সেরা অভিনেতা আমির-আলিয়া

news-image

বিনোদন ডেস্ক : ৬২তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস উপলক্ষ্যে ১৪ জানুয়ারি মুম্বাইয়ের ওরলিতে গোটা বলিউড একত্রিত হয়েছিল৷ দেশজুড়ে অসংখ্য সিনেমাপ্রেমীদেরও মনে মনে প্রশ্ন ছিল, ফিল্মফেয়ারের বিচারে কে হবেন এ বছরের সেরা অভিনেতা-অভিনেত্রী?

বহু প্রতীক্ষিত সেই উত্তর মিলেছে। ‘দাঙ্গল’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য ৬২তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন আমির খান। সেরা অভিনেত্রীর সম্মান পেয়েছেন আলিয়া ভাট। ‘উড়তা পাঞ্জাব’ ছবিতে এক বিহারি মেয়ের চরিত্রে অভিনয়ের জন্য তিনি এই পুরস্কার পান৷

বছরের সেরা সিনেমা নির্বাচিত হয়েছে ‘দাঙ্গল’৷ওই সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন নীতেশ তিওয়ারি৷ ‘নীরজা’-র জন্য সোনম কাপুর সমালোচকদের কাছ থেকে সেরা অভিনেত্রীর তকমা পেয়েছেন৷ ক্রিটিকদের বিচারে সেরা অভিনেতা শাহিদ কাপুর (উড়তা পাঞ্জাব) ও মনোজ বাজপেয়ী (আলিগড়)৷

ফিল্মফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা৷ ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমায় গান গেয়ে সেরা প্লেব্যাক সিঙ্গারের পুরস্কার জিতেছেন অরিজিৎ সিং৷ সুলতান-এ গান গেয়ে সেরা মহিলা প্লেব্যাক সিঙ্গার নেহা ভাসিন৷

‘নীরজা’ ও ‘কাপুর অ্যান্ড সন্স’ এই দুটি সিনেমাই বিভিন্ন বিভাগে পাঁচটি করে পুরস্কার জিতে নিয়েছে৷ পিঙ্ক’ সিনেমায় সেরা ডায়লগের জন্য পুরস্কৃত হয়েছেন রীতেশ শাহ৷ ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমায় সেরা মিউজিক অ্যালবামের জন্য পুরস্কৃত হয়েছেন প্রীতম।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা