,

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আটক

news-image

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) জোবায়ের হাসান রুবনকে আটক করেছে পুলিশ।

শনিবার দিনগত রাতে নগরীর কাদিরগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম জানান, রুবনকে থানাতেই রাখা হয়েছে। বিষয়টি রুবনের পরিবারের পক্ষ থেকে আপসের উদ্যোগ নেয়া হয়েছে। দু’পক্ষ সহমত হলে রুবনকে উপযুক্ত অভিভাবকের জিম্মায় দেয়া হবে।

তিনি আরও জানান, তবে আওয়ামী লীগ নেতা লোটন কোনো অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জানা যায়, রুবন সাবেক ছাত্রলীগ নেতা। তার বাবা অ্যাডভোকেট মোজাফফর আহম্মদ রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। রুবনও মহানগর ছাত্রলীগের নেতা ছিলেন।

চারদলীয় জোটসহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে রুবন সামনের সারিতে থাকতেন। বর্তমান সরকার ক্ষমতায় এলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তাকে ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেন।

সম্প্রতি রুবন তার ফেসবুক পাতায় হাইব্রিড আওয়ামী লীগসহ মহানগর আওয়ামী লীগের কয়েকজন নেতার বিরুদ্ধে স্ট্যাটাস দেন। এতে মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মাহফুজুল আলম লোটন ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা রাফিউস সামস প্যাডিসহ কয়েকজনের সঙ্গে তার দ্বন্দ্ব শুরু হয়।

এ নিয়ে হুমকি পাল্টা হুমকির পরিপ্রেক্ষিতে রুবন শনিবার রাতে মদ্যপ অবস্থায় লোটনের বাসার সামনে গিয়ে গালাগালি করছিলেন। পরে লোটনের অভিযোগ পেয়ে পুলিশ রুবনকে আটক করে নিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে রুবন মদ্যপ অবস্থায় লোটনের বাড়িতে গিয়ে গালাগালি করতে থাকেন।

এক পর্যায়ে জোর করে বাসার ভেতরে প্রবেশের চেষ্টা চালান তিনি। রাত দেড়টা পর্যন্ত রুবন এই চেষ্টা করেন। পরে বোয়ালিয়া থানা পুলিশ নগরীর কাদিরগঞ্জের লোটনের বাসার সামনে থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

রুবনের বাড়িও নগরীর কাদিরগঞ্জে এবং লোটনের সঙ্গে তাদের আত্মীয়তার সম্পর্ক রয়েছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। যুগান্তর

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে