,

শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা

news-image

নিউজ ডেস্ক : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। রবিবার সকালে শ্রীমঙ্গলের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভাব হারুন অর রশীদ রবিবার সকাল সাড়ে ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘গত বৃহস্পতিবার শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, শুক্রবার ৭ দশমিক ৫ ডিগ্রি এবং শনিবার ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ‘

আবহাওয়া অফিস জানায়, শুক্রবার সকাল থেকে শ্রীমঙ্গলসহ মৌলভীবাজার জেলায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। সূর্যের আলো ফুটলেও তাতে তাপ নেই। আগামী দু-একদিন এরকম ঠাণ্ডা থাকতে পারে।

চা বাগান ও হাওর এলাকা ঘুরে দেখা গেছে, সব সময় হু হু করে বাতাস বইছে। তীব্র শীতে কাঁপছে পাহাড়ি এলাকার চা শ্রমিক ও হাওরপারের মানুষ। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে রোগের প্রকোপ। দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল মানুষের। তীব্র শীতে মানুষকে আগুন জ্বালিয়ে সড়কের পাশে উত্তাপ নিতে দেখা গেছে। গরম কাপড় মুড়ি দিয়ে লোকজন দিনের শুরুতে বাইরে আসছেন।

তবে শীতে ছিন্নমূল মানুষের ভোগান্তি আরও চরমে। প্রয়োজনীয় গরম কাপড়ের অভাবে তারা অতি কষ্টে দিনযাপন করছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা