,

সুয়ারেজের জোড়া গোলে বার্সার বড় জয়

news-image

 

স্পোর্টস ডেস্ক :উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজের জোড়া গোলে লাস পালমাসকে ৫-০ গোলের বড় ব্যবধানের হারিয়েছে বার্সেলোনা। এছাড়া একটি করে গোল করেছেন মেসি, তুরান ও আলেক্স ভিদাল। এই জয়ের সুবাদে পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমেছে লুইস এনরিকের শিষ্যদের।

শনিবার রাতে নিজেদের মাঠ ক্যাম্প ন্যুয়ে ম্যাচের ১৪ মিনিটে বার্সেলোনাকে এগিয়ে দেন সুয়ারেজ। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। বাঁ-দিক থেকে রাফিনিয়ার আড়াআড়ি শট গোলরক্ষক ধরতে ব্যর্থ হলে এবার ফিরতি শটে বল জালে জড়ান মেসি। চলতি লিগে পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের এটি ছিল ১৪তম গোল।

ম্যাচের ৫৭ মিনিটে রাফিনিয়ার ছোট পাস পেয়ে জোরালো শটে নিজের দ্বিতীয় গোল করেন সুয়ারেজ। দলের চতুর্থ গোলে তার হ্যাটট্রিকও হতে পারতো; কিন্তু তার জোরালো শট ঝাঁপিয়ে ঠেকান ভারাস, ফিরতি বল জালে পাঠান তুরান। ম্যাচের ৮০ মিনিটের মাথায় লাস পালমাস শিবিরে শেষ পেরেক ঢুকিয়ে দেন অ্যালেক্স ভিদাল।

এই জয়ে ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এলো বার্সেলোনা। অন্যদিকে দুই ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের পয়েন্ট আছে ৪০।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা