,

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ড : জাতীয় গ্রীডে সরবরাহ হবে আরো ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

news-image

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডের উৎপাদন আরো বেড়েছে। কুপ সংস্কারের কারনে উৎপাদন সক্ষমতা বেড়েছে। ৫ টি কূপের ওয়াকওভার কাজ সম্পন্ন করায় এ ফিল্ডের উৎপাদন বৃদ্ধি পেয়েছে বলে কর্মকর্তারা জানান। এমনিতেই তিতাস ফিল্ডের কূপ থেকে প্রতিদিন ৫শ ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্যাস গ্রীডে সরবরাহ করা হয়। চলতি ওর্য়াকওভারের ফলে এ ফিল্ড থেকে সাড়ে ৫ শত মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রীডে সরবরাহ করা সম্ভব হবে। রবিবার নাগাদ (১৫ জানুয়ারী) আরো অন্তত : ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রীডে সংযোগ হবে বলে সংশ্লিষ্টরা আশা করছে। গ্যাস ডেভেলাপম্যন্ট ফান্ডের অর্থায়নে বাংলাদেশ গ্যাস ফিল্ড তিতাসের ৫ টি কূপ সংস্কারের উদ্যোগ নেয়। গত বছর ২৯ ফেব্রুয়ারী সংস্কার কাজ শুরু হয়। সংস্কারের আওতায় ১, ২, ৫, ১০ ও ১১ নং কূপ রয়েছে। এর মধ্যে ১১ ও ৫ নং কূপ খননের পর এবারই প্রথম বারের মত সংস্কারের কাজ হয়েছে। অন্যদিকে ১, ২ ও ১০ নং কূপটি এর আগে সংস্কারের কাজ করা হয়। কর্মকর্তারা জানিয়েছেন, ৫ টি কূপ থেকে প্রতিদিন ১শ ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস আহরন করা হচ্ছিল। সংস্কারের কারনে বর্তমানে ১শ ৪০ মিলিয়ন ঘনফুট উৎপাদন হবে। সূত্র জানিয়েছে, সংস্কার করার কারনে অন্তত: ১৫ মিলিয়ন বাড়তি ঘনফুট গ্যাস পাওয়া যাবে। সংস্কার ব্যয় ধরা হয় ২৩৫ কোটি টাকা। তবে ১৬০ কোটি টাকার মধ্যে সংস্কার কাজ সম্পন্ন হচ্ছে বলে একজন কর্মকর্তা জানিয়েছেন। সূত্র জানিয়েছে, ১০ নং কূপ থেকে অতিরিক্ত ১৩ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাচ্ছে। ১১ নং কূপ থেকে ২ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হচ্ছে। তিতাসের এসব কূপের টিউবিং সমস্যা, সেফটি বাল্ব সমস্যা থাকা এবং প্রেসার কম থাকায় এগুলো সংস্কার করতে হয়েছে। সংস্কার কাজ শেষ করায় আগামী ১৫/২০ বছর পর্যন্ত নিরবিচ্ছিন্ন ভাবে গ্যাস উৎপাদন করা সম্ভব হবে। শুক্রবার ১ নং কুপের সংস্কার কাজ শেষ হয়েছে। গত ২৪ ঘন্টা ধরে চলছে ক্লিনিং কাজ। এর মধ্যে শুক্রবার রাতে ফ্লো দেয়া হয়। সর্বোচ্চ ১৮ মিলিয়ন ঘনফুট পর্যন্ত ফ্লো দেয়া হয়। পর্যায় ক্রমে এর উৎপাদন আরো বাড়বে। এ কুপ থেকে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হবে বলে দায়িত্বশীল কর্মকর্তারা জানান। সুত্র জানিয়েছে, এ কুপের অবস্থা খুবই ভাল। সুদীর্ঘ ৬০ বছর ধরে এ কুপ থেকে বিরামহীম ভাবে গ্যাস আহড়ন করা হচ্ছে। পৃথিবীর কোন গ্যাস কুপ থেকে এমন ভাবে টানা ৬০ বছর ধরে গ্যাস উৎপাদনের নজীর নেই বলে একজন কর্মকর্তা বলেন।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে