,

সঞ্জয়কে আলিয়ার না

news-image

 

বিনোদন ডেস্ক : বলিউডের বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত অভিনেত্রী আলিয়া ভাট। একে তো রূপে ও গুণে অনন্য তিনি, তার উপর পরপর কয়েকটি ব্যবসাসফল সিনেমা উপহার দিয়ে নিমার্তাদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছেন এ অভিনেত্রী।

 

কিন্তু কোন সিনেমায় অভিনয় করবেন তা নির্বাচনের ব্যাপারে আগের চেয়ে কিছুটা খুঁতখুঁতে হয়েছেন আলিয়া। শোনা যাচ্ছে, সঞ্জয় দত্তের সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন উড়তা পাঞ্জাব খ্যাত অভিনেত্রী।

দীর্ঘদিন কারাভোগের পর গত বছর মুক্তি পেয়েছেন অভিনেতা সঞ্জয় দত্ত। উমাং কুমারের ভূমি সিনেমার মাধ্যমে আবারো বলিউডে ফিরছেন এ অভিনেতা। বাবা-মেয়ের গল্প নিয়ে নির্মিত সিনেমায় সঞ্জয়ের মেয়ের চরিত্রে আলিয়া ভাটকে অভিনয়ের প্রস্তাব দেয়া হয়। কিন্তু সিনেমাটিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন শানদার খ্যাত অভিনেত্রী। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, অভিনয়ের জন্য আলিয়া রাজি না হওয়ায় করন জোহরের মাধ্যমে এ অভিনেত্রীকে রাজি কারানোর চেষ্টা করা হয়। কারণ করনকে নিজের মেন্টর হিসেবে ভাবেন আলিয়া। কিন্তু তাতেও চিড়ে ভিজে নি। এমনকি মহেশ ভাটকে দিয়ে চেষ্টা করেও আলিয়াকে রাজি করানো যায় নি।

শোনা যাচ্ছে, বেশ ব্যয়বহুল সিনেমা ভূমি। চলতি মাসের শেষের দিকে সিনেমাটির শুটিং শুরু হবে। নির্মাতা এখনো আশা করছেন মত পাল্টে সিনেমাটিতে অভিনয়ের জন্য রাজি হবেন আলিয়া।

সিনেমায় অভিনয়ের দিক থেকে আলিয়া ভাট এখন ব্যস্ত বরুন ধাওয়ানের বিপরীতে বদ্রিনাথ কি দুলহানিয়া এবং রণবীর কাপুরের বিপরীতে ড্রাগন সিনেমা নিয়ে। এ অভিনেত্রীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ডিয়ার জিন্দেগি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা