,

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আভাস ট্রাম্পের

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার বিরুদ্ধে নতুন করে আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের আভাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে অন্তত কিছু দিনের জন্য এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলেও জানান তিনি।

 

ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন আভাস দিয়েছেন ট্রাম্প। সাক্ষাৎকারটি শুক্রবার প্রকাশিত হয়েছে।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, একটা সময় পর্যন্ত রাশিয়ার ওপর আরোপ করা নিষেধাজ্ঞা থাকবে। তবে পরে তা প্রত্যাহার করা হতে পারে- যদি রাশিয়া যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী যুদ্ধ অথবা অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে সহযোগিতা করে।

ট্রাম্প বলেন, ‘যদি আপনি সফল হতে চান এবং রাশিয়া আমাদের সহযোগিতা করে এবং কেউ যদি সত্যিই ভালো কিছু করে, তাহলে কেন কেউ নিষেধাজ্ঞা আরোপ করবে?’

ট্রাম্প জানান, দায়িত্ব গ্রহণের পর তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের জন্য প্রস্তুত রয়েছেন। এ ছাড়া এই সাক্ষাতের ব্যবস্থা রাশিয়ার প্রেসিডেন্টই করবেন বলে আশা প্রকাশ করেন।

ওবামার শাসনের শেষ মাসে যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার বিরুদ্ধে হ্যাকিংয়ের অভিযোগ এনে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

এদিকে চীন প্রসঙ্গে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, ‘এক চীন নীতি’সহ অন্যান্য বিষয় নিয়ে চীনের সঙ্গে আলোচনা চলছে।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের