,

সরাইলে টিফিনবক্স বিতরণ

news-image

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর হাজী মকসুদ আলী উচ্চবিদ্যালয় ,পরমানন্দপুর পূর্ব ও পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক হাজার ২৬৪ জন শিক্ষার্থীর মাঝে শনিবার দুপুরে ‘মিডডে মিল‘ উপকরণ (টিফিনবক্স) বিতরণ করা হয়েছে। বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে উপজেলা প্রশাসন এ আয়োজন করে।এ উপলক্ষে পরমানন্দপুর হাজী মকসুদ আলী উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নাহিদা হাবিবা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানার ওসি রুপক কুমার সাহা,অরুয়াইল বহুমুখি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সাদি, পরমানন্দপুর হাজী মকসুদ আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান প্রমুখ। ইউএনও সৈয়দা নাহিদা হাবিবা বলেন পর্যায়ক্রমে উপজেলার সব বিদ্যালয়ে মিডডে মিল ব্যবস্থা চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা