,

৮ দিনের রিমান্ডে গান্ধী

news-image

নিউজ ডেস্ক : হলি আর্টিসানে হামলার অন্যতম পরিকল্পনাকারী জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীকে ৮ দিনের রিমান্ড দিলেন আদালত।

শনিবার ঢাকার সিএমএম আদালতে হাজির করে তার ১০ দিনের রিমান্ড আবেদন করে কাউন্টার টেরোরিজম। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাহমুদুল হাসান ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুক্রবার রাতে টাঙ্গাইলে অ্যালেঙ্গা থেকে রাজীব গান্ধীকে গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজম ইউনিট। এরপর জিজ্ঞাসাবাদে সে গুলশান, শোলাকিয়া হামলা, জাপানি নাগরিক হত্যাসহ ২২ হত্যা ও পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।

গুলশানের হলি আর্টিসানে হামলার পর এ প্রথম সরাসরি এর সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করলো পুলিশ।

এর আগে এ মামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

অধিক তদন্ত ও তথ্যের জন্য তাকে আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করে।

গেলো ১ জুলাই গুলশানের হলি আর্টিসান বেকারিতে হামলা চালায় জঙ্গিরা। ওই হামলায় ১৭ বিদেশি, ২ পুলিশ কর্মকর্তাসহ ২২ জন নিহত হয়। পরের দিন সকালে সেনাবাহিনীর কমান্ডো অভিযানে নিহত হয় ৫ জঙ্গি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা