,

গাঁটছড়া বাঁধতে এবার বাড়ি ঠিক করলেন কোহলি-আনুশকা!

news-image

বিনোদন ডেস্ক : কয়েকদিন আগে প্রথমবারের মত নিজের বিয়ে নিয়ে মুখ খুলেছিলেন ভারতীয় ক্রিকেটের তিন ফরম্যাটের অধিনায়ক বিরাট কোহলি। বলেছিলেন আনুশকাকে গোপনে বিয়ে করবেন না তিনি। সবাইকে জানিয়েই করবেন। এবার ব্যাচেলের জীবনের ইতি টানার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন তারা।

গত বছরের মাঝামাঝি একবার গুজব উঠেছিল ব্রেক-আপ হয়ে গিয়েছে কোহলি-আনুশকার। তবে সব জল্পনা উড়িয়ে দিয়ে আবারও মসৃন হয়েছে তাদের সম্পর্কের রসায়ন। সূত্রের খবর, চলতি বছরেই দুজনে গাঁটছড়া বাঁধছেন।

সীমিত ওভারের ক্রিকেটে ধোনির কাছ থেকে নেতৃত্বের দায়িত্বভার নেওয়ার পরে প্রথমবার ইংল্যান্ডের বিরুদ্ধে আগামীকাল ১৫ জানুয়ারি বাইশ গজে নামছেন কোহলি। কোহলির রাজত্বের শুরুর আগেই এবার আনুশকার সঙ্গে তাকে দেখা গেল ওরলির ব্যস্ত রাজপথে।

সূত্রের খবর, ওরলির ওমকার টাউনশিপ এলাকায় একটি নির্মাণাধীন অ্যাপার্টমেন্টে ৩৫ তলায় ৮০০০ স্কয়ার ফুটের ফ্ল্যাট বুক করেছেন ভারতের ক্রিকেট সুপারস্টার। সেখানেই গতকাল গিয়েছিলেন এই হার্টথ্রুব জুটি। আর তাদের পেছনে তো ক্যামেরা লেগেই থাকে। এসব কারণেই সবার ধারণা এবছরই হয়তো চার হাত এক হতে যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা