,

মিরপুরে দুলাভাইয়ের বাসা থেকে শ্যালিকার লাশ উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর ১২ নম্বরে দুলাভাইয়ের বাসা থেকে শ্যালিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত রিমা আক্তার (২৬) নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারি গ্রামের আলতাব হোসেন লিটনের স্ত্রী।

শনিবার (১৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

রিমার দুলাভাই দুলাল হোসেন বলেন, ১১ জানুয়ারি (বুধবার) নোয়াখালী থেকে চিকিৎসা করানোর জন্য তার বাসায় আসেন রিমা। শনিবার সকালে ঘুম থেকে উঠে দেখেন পাশের রুমে জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় রিমার দেহ ঝুলে রয়েছে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিমাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, রিমা আক্তারের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা