,

শাকিবের বাড়িতে সাত দিনের অতিথি শুভ ও ফারিয়া

news-image

বিনোদন প্রতিবেদক : ভারতের কলকাতায় থেকে ফিরেই ঢাকার এফডিসিতে ‘অহংকার’ ছবির শুটিং শুরু করছেন শাকিব খান। সে কারণে গত কয়েক দিন সকাল-সন্ধ্যা পর্যন্ত তাঁকে ​তেজগাঁওয়ে সিনেমা বানানোর এই কারখানায় ব্যস্ত সময় কাটাতে হচ্ছে। শুক্রবার সকালে জানা গেলে, বাড়ির মালিক শাকিবকে ছাড়াই তাঁর বাড়িতে অতিথি হয়েছেন আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া। গত সাত দিন ধরে ঢাকার অদূরে পুবাইলে শাকিব খানের শুটিং বাড়ি ‘জান্নাত’-এ সকাল থেকে মধ্যরাত পর্যন্ত থাকা হচ্ছে এই দুই অভিনয়শিল্পীর।

শুক্রবার আরিফিন শুভর সঙ্গে কথা হলে তিনি জানান, ‘ধৈৎ​তারিকি’ ছবির শুটিং করতেই তাঁরা শাকিব ভাইয়ের বাড়িতে গেছেন। শুটিংয়ের পাশাপাশি সেখানে তাঁদের দারুণ সময়ও কাটছে।

‘ধৈৎ​তারিকি’ ছবিতে নিজের অভিনীত চরিত্র প্রসঙ্গে শুভ বলেন,‘আমার প্রথম কমেডি ঘরানার ছবি। তাই এই ছবিতে আমাকে অন্যভাবে দেখতে পাবেন দর্শকেরা।’

নুসরাত ফারিয়া বলেন, ‘এই ছবিতে আমাকে পুরোপুরি বাঙালি ঘরানার একজন মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে, যার নাম শান্তি। খুবই সাদামাটা জীবন আমার। চারপাশের সব জটিলতা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করি।’

আরিফিন শুভ ও ফারিয়া অভিনীত এই ছবির পরিচালক শামীম আহমেদ। তিনি প্রথম আলোকে বলেন,‘এখন এই বাড়িতে এলে শাকিব ভাই নিজেও তাঁর বাড়ি চিনবেন না। শুটিংয়ের কারণে আমরা এখানে কয়েকটা সেট বানিয়েছি। এ ছাড়াও এই ছবিতে অভিনয় করতে বাংলাদেশের পাশাপাশি কলকাতার ​অনেক অভিনয়শিল্পী এখানে আছেন। দিন-রাত কাজ চলছে। ১৫ জানুয়ারি পর্যন্ত আমরা এই বাড়িতে থাকব।’

‘ধৈৎ​তারিকি’ ছবিতে অরিফিন শুভ ও নুসরাত ফারিয়া ছাড়াও অভিনয় করছেন রৌশান, ফারিন, সুষমা, প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা