,

গুলশানসহ ২২ হত্যাকাণ্ডে জড়িত রাজীব গান্ধী: পুলিশ

news-image

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের এলেংগা বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার হওয়া নব্য জেএমবির নেতা মো. জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী ওরফে সুভাষ ওরফে শান্ত ওরফে টাইগার ওরফে আদিল ওরফে জাহিদ মোট ২২টি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।

আজ শনিবার বেলা পৌনে ১টার দিকে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কাউন্ডার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের প্রধান মনিরুল ইসলাম।

তিনি জানান, জাহাঙ্গীর বিভিন্ন সময় বিভিন্ন নামে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যেত। সে গুলশান হামলাসহ মোট ২২টি হামলায় অংশ নেয়। এগুলোর মধ্যে জাপানি নাগরিক হোশি কোনিও, টাঙ্গাইলের দর্জি নিখিল, পাবনার পুরোহিত নিত্তরাঞ্জন পান্ডে, রংপুরের মাজারের খাদেম রহমত আলী, কুষ্টিয়ার হোমিও ডাক্তার সানাউর, পঞ্চগড়ের পুরোহিত যুগেস্বর, দিনাজপুরের হোমিও চিকিৎসক ধীরেন্দ্রনাথ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকি হত্যা অন্যতম।

তিনি আরও জনান, এসব হত্যাকাণ্ড সম্পর্কে অনেক তথ্য দিয়েছে রাজীব গান্ধী। জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। তার কাছ থেকে আরো তথ্য পাওয়া যাবে।

মনিরুল বলেন, জঙ্গি হামলাকার পরিকল্পনাকীদের মধ্যে রাজীব গান্ধীকেই জীবিত গ্রেপ্তার করা হয়েছে। আশা করা হচ্ছে তার কাছে থেকে বেশ কিছু তথ্য বেরিয়ে আসবে।

এর আগে গতকাল শুক্রবার রাতে টাঙ্গাইল জেলার এলেংগা বাসস্ট্যান্ড এলাকা থেকে রাজীব গান্ধিকে গ্রেপ্তার করা হয়। তাকে প্রথামিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য আরো ১০ দিনের রিমান্ডে আবেদন করা হবে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা