,

‘ওয়ানডে-টি-টোয়েন্টিতে মুশফিক থাকলে গল্পটা অন্যরকম হতে পারতো’

news-image

স্পোর্টস ডেস্ক : ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি মুশফিকুর রহিম। এরপর টেস্টে নেমেই দেড়শতাধিক রানের ইনিংস খেললেন তিনি। কিউই ব্যাটসম্যানের মতে, মুশফিকুর রহিম থাকলে অন্যরকম হতে পারত সীমিত ওভারের সিরিজও।

ওয়ানডে-টি-টোয়েন্টিতে ব্যাটিং উইকেটেও যেভাবে হেরেছে বাংলাদেশ, টেস্টে পাত্তা না পাওয়ারই কথা! কিন্তু ওয়েলিংটন টেস্টের বাংলাদেশকে দেখে মুগ্ধ কিউই ব্যটসম্যান টেইলর।

তিনি বলেন, এখনও পর্যন্ত বাংলাদেশ অসাধারণ খেলেছে। আমার মনে হয় না, দেশের বাইরে অভিজ্ঞ হওয়ার মত যথেষ্ট ম্যাচ ওরা খেলেছে। বাইরে যতোই খেলবে, ততই ওরা ভালো হবে।

টেস্টের পারফরম্যান্সে মুগ্ধতা বোধগম্যই, কিন্তু ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের ফল তো ছিল ৬-০! টেইলরের মতে এই ফল প্রকাশ করতে পারছে না সিরিজের সত্যিকারের চিত্র।

তিনি বলেন, ফলাফল যেটি বলছে, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজটি আসলে ছিল তার চেয়েও কাছাকাছি। টেস্ট অধিনায়ককে ওয়ানডেতে মিস করেছে ওরা। টেস্টে দেখিয়েছে, ও কোন জাতের ব্যাটসম্যান। দল ওর ওপরে অনেকটাই নির্ভর করে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে এমন কিছু পরিস্থিতি ছিল, সেখানে মুশফিক থাকলে গল্পটা হতে পারত অন্যরকম।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে