,

সরাইলে এমপি’কে শিক্ষা প্রতিষ্ঠানের সংবর্ধণা

news-image

সরাইল (ব্রা‏হ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জিয়াউল হক মৃধাকে সংবর্ধণা দিয়েছে শাহবাজপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। ৪৪ বছর পর এমপি’র প্রচেষ্টায় মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র পাওয়া উপলক্ষ্যে দেয়া সংবর্ধনণাকে ঘিরে গতকাল বর্ণিল সাজে সেজেছিল ওই বিদ্যালয়ের মাঠ। মহাসড়কের পাশে তৈরী করেছিল বিশাল তোরণ। মহাসড়ক থেকে বিদ্যালয়ের প্রধান ফটক পর্যন্ত কোয়ার্টার কিলোমিটার সড়কের দু’পাশে দাঁড়িয়ে ব্যবস্থাপনা পরিষদের সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা ফুল ছিটিয়ে এমপি সহ সকল অতিথিদের বরণ করে নেয়। তবে সভা চলাকালে পুলিশের উপস্থিতিতে ষ্টেইজে গ্রেপ্তারি পরোয়ানার আসামী দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি জলিল ভূঁইয়ার অবস্থানকে বাঁকা চোখে দেখছে অনেকেই। সকাল সাড়ে ১১ টার দিকে ৮ম শ্রেণির ছাত্র ইকবাল মিয়ার কোরআন তেলাওয়াত ও ৬ষ্ট শ্রেণির ছাত্রী সুমিষ্ঠা চক্রবর্তীর গীতা পাঠ শেষে বিদ্যালয়ের অভিভাবক সদস্য শাহ মোঃ কাইয়ুমের সঞ্চালনায় ব্যবস্থাপনা পরিষদের সভাপতি মোঃ নূরুল ইসলাম কালনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত এমপি জিয়াউল হক মৃধা। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী। প্রধান অতিথির উদ্যেশ্যে মানপত্র পাঠ ও প্রদান করেন সহকারি শিক্ষিকা তাহমিনা সুলতানা। বক্তব্য রাখেন- সরাইল কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ওসমান উদ্দিন খালেদ, উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক ও ইউপি আ’লীগের সভাপতি খায়রুল হুদা চৌধুরী বাদল, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি দিলীপ কুমার নাগ, বিদ্যোৎসাহী সদস্য এ কে এম বাবুল হক, জেলা পরিবহন ও শ্রমিক নেতা মনসুর আলী দানা ও জেলা জাপা নেতা আবদুল আজিজ প্রমূখ। বক্তারা মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র পাওয়ায় এমপি’র কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ১৯৭২-৭৩ সালেও আমরা পরীক্ষার কেন্দ্র পেয়েছিলাম। কিন্তু নিজেদের কর্মকান্ডের কারনে কেন্দ্র ধরে রাখতে পারিনি। এ যাত্রাও যেন এমনটি না হয়। শাহবাজপুর ও শাহজাদাপুর ইউনিয়নের রাস্তা ব্রিজ কালভার্ট শিক্ষা প্রদিষ্ঠান ও বিদ্যুৎ খাতে বর্তমান এমপি যে কাজ করেছেন। অতিতের কোন এমপি মন্ত্রী তা করতে পারেননি। প্রধান অতিথি বলেন, আপনাদের দেয়া সম্মান আমাকে আনন্দিত উদ্বেলিত মুগ্ধ ও অভিভূত করেছে। আপনাদের কাছে আমি চির ঋণী হয়ে গেলাম। ১১০ বছর আগে স্থাপিত এ বিদ্যালয় প্রমান করে এ গ্রামের মানুষ কতটা সভ্য। এ গ্রামের অনেক লোক সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা ও দেশের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত। তিনি পরীক্ষা কেন্দ্রকে ধরে রাখার কথা উল্লেখ করে বলেন, বিদ্যালয়ের নতুন ভবন সহ পর্যায়ক্রমে সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন। এমপি বলেন, জননেত্রী শেখ হাসিনা শিক্ষাখাতকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে দেশ পরিচালনা করছেন। আর আমরা জাতীয় পার্টি তো হলাম অর্ধেক সরকারি ও অর্ধেক বিরোধী দল। আলোচনা সভাশেষে বিকেলে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে