বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আমাকে কেউ বিয়ে করবে না : জয়ী

news-image

বিনোদন প্রতিবেদক : শারমীন জয়ী এ প্রজন্মের অভিনেত্রী। ফিরোজ কবির ডলার পরিচালিত ‘অপরাজিতা’ ধারাবাহিকে খলনায়িকা চরিত্রে অভিনয় করে দারুণ সাড়া পেয়েছেন তিনি। কথাবন্ধু হিসেবেও রয়েছে তাঁর পরিচিতি ও জনপ্রিয়তা। এই প্রতিবেদককে দেওয়া এক সাক্ষাৎকারে নাটকে অভিনয় ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন জয়ী।

প্রশ্ন : খলনায়িকা চরিত্রে অভিনয় করতে কেমন লাগছে?

জয়ী : অনেক মজা পাচ্ছি। বাস্তবে তো আমি মোটেও এ রকম নই। পর্দায় আমার নেতিবাচক চরিত্র দেখে অনেকে প্রশংসা করছেন। এর মানে আমি চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে অভিনয় করতে পারছি। নেতিবাচক চরিত্রে কাজ করা অনেক চ্যালেঞ্জিং।

প্রশ্ন : দর্শক প্রতিক্রিয়া কেমন পাচ্ছেন?

জয়ী : বাইরের দর্শকের কাছ থেকে নিয়মিত অনেক মন্তব্য পাই। আমার পরিবারের সবাই অনেক মন্তব্য করে। আমাদের বাড়ি বগুড়ায়। সেখানে থাকা এক খালা ছোটবেলায় আমার দেখাশোনা করতেন। এখনো তাঁকে আমরা সম্মান করি। তিনি ‘অপরাজিতা’ নাটকটি নিয়মিত দেখেন। একদিন তিনি আমার মাকে বলেছিলেন, ‘জয়ী আগেই ভালো ছিল। এখন অনেক খারাপ হয়েছে। টিভিতে তো ওকে দেখি। জয়ী অনেক কটূক্তি করে।’ এই কথা শুনে আমি আর মা হাসি থামাতে পারিনি। পরে মাকে আমি বলেছিলাম, ‘মা, আমি যে চরিত্রে অভিনয় করছি, আমাকে কেউ বিয়ে করবে না।’

প্রশ্ন : আপনি তো দীর্ঘ আট বছর ধরে কথাবন্ধু হিসেবে বিভিন্ন বেসরকারি রেডিওতে কাজ করেছেন। এখন কাজ না করার কারণ কী?

জয়ী : ব্যক্তিগত কাজের চাপ ও অভিনয়ের কারণে একটু বিরতি নিয়েছি। তবে শিগগির কথাবন্ধু হিসেবে আমার শ্রোতারা আমাকে পাবেন। রেডিওতে কথা বলার মাঝে বিশাল আনন্দ আছে। শ্রোতারা আমাকে নিঃস্বার্থ ভালোবাসা দিয়েছেন। এক জীবনে আমি এটা কখনো ভুলব না।

প্রশ্ন : অভিনয় নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী?

জয়ী : কিছুদিন আগে ‘শেষের কবিতা’ নাটকের কেতকি চরিত্রে অভিনয় করার প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু ফিরিয়ে দিয়েছি। কারণ আমাদের দেশে যে ধরনের চরিত্রে অভিনয় করে শিল্পীরা আলোচনায় আসেন তাঁদের কাছে সে ধরনের চরিত্রে কাজ করার প্রস্তাব আসতে থাকে। আমি সেই পথে হাঁটতে চাই না। আমি চাই দর্শক আমাকে ভিন্ন ভিন্ন চরিত্রে বারবার পর্দায় দেখুক। সব ধরনের চরিত্রে কাজ করার সাহস আমার আছে। এখন দেখা যাক, কী হয়! এনটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

বুলেট ট্রেনে বেইজিং যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির