,

গোটা শহরই যখন কবরখানা!

news-image

অনলাইন ডেস্ক : ইরাকের শিয়া ধর্মাবলম্বী শহর, নাজাফ-এ অবস্থিত কবরখানাটিকেই বিশ্বের বৃহত্তম কবরখানা বলে চিহ্ণিত করা হয়েছে। সাম্প্রতিক পাওয়া খবর অনুসারে, এই গোরস্থান তার আদি আয়তনের প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। এর অন্যতম কারণ হল, ইসলামিক স্টেট-যুদ্ধে যে সংখ্যক শিয়া ধর্মবলম্বী মারা গিয়েছিলেন, তাতে এর আয়তন বৃদ্ধি করা ছাড়া আর কোন উপায় ছিল না।

এর আগে, ওয়াদি আল-সালাম গোরস্থানটি (যার অর্থ ‘পিস ভ্যালি’) শিয়া মুসলমানদের কাছে বিপুল আবেগের জায়গা ছিল। কারণ, তাঁদের প্রথম ইমাম আলি বিন আবু তালিব-এর সমাধি এইখানেই অবস্থিত। এই কবরখানাতে প্রতিদিন প্রায় ১৫০ থেকে ২০০টি দেহ সমাহিত করা হয়, সংখ্যাটি আগে ছিল ৮০ থেকে ১২০।

জঙ্গি সংগঠন দায়েশের সঙ্গে যুদ্ধে নিহত আধাসামরিকরা আবু তালিব-এর সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন। তাঁদের ইচ্ছে ছিল, মৃত্যুর পরে তাঁদের এখানেই দাফন করা হবে। এটাই হবে তাঁদের শ্রেষ্ঠ ইনাম। ফলে ক্রমশ বেড়েছে জমির দাম।

দাফনের উপযুক্ত জমি পাওয়া দুষ্কর হয়ে উঠেছে। ৪১০০ মার্কিন ডলারে পাওয়া যায় মাত্র ২৫ স্কোয়ার মিটার জমি। তাও বিস্তর কাঠখড় পোড়াতে হয়। ক্রমশ ঘিঞ্জি হয়ে ওঠে গোরস্থান। একটা অতিপ্রাকৃত চেহারা নিতে থাকে এই কবরখানা। পর্যটকদের কাছে দ্রষ্টব্য হয়ে ওঠে ‘পিস ভ্যালি’।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা