,

১৮ বছর আগে চুরি যাওয়া নবজাতক উদ্ধার

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার জ্যাকসনভিল শহরের একটি হাসপাতাল থেকে ১৮ বছর আগে চুরি যাওয়া এক নবজাতককে সাউথ ক্যারোলিনা থেকে উদ্ধার করেছে পুলিশ।

কামিয়াহ মবলিকে ১৯৯৮ সালের জুলাই মাসে অপহরণ করা হয়েছিল। তাকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উদ্ধার করে।

সাউথ ক্যারোলিনার ওয়াল্টারবরোর কর্তৃপক্ষ জানিয়েছে, এই অপহরণের জন্য গ্লোরিয়া উইলিয়ামস নামে ৫১ বছর বয়সী এক নারীর বিরুদ্ধে অভিযোগ এনেছে।

মবলি এতদিন অন্য নামে পরিচিত ছিলেন এবং তিনি উইলিয়ামসকেই মা বলে জানতেন।

জ্যাকসনভিলের শেরিফ অফিস জানিয়েছে, ডিএনএ পরীক্ষার মাধ্যমে মবলির পরিচয় নিশ্চিত করা হয়েছে। সে পুরো সুস্থ, সবল, স্বাভাবিক একজন ১৮ বছরের তরুণী এখন।

কর্মকর্তারা বলছেন, এই অপহরণের ঘটনাটি নিয়ে এর আগে অন্তত আড়াই হাজার ‘গোপন সংবাদ’ যাচাই বাছাই করেছেন তারা। কিন্তু শেষ পর্যন্ত গত বছর পাওয়া একটি ‘গোপন সংবাদে’ কাজ হয়।

মবলি যখন অপহরণ হয়, তখন তার কোন ছবি ছিল না। বর্ণনা শুনে শিল্পীর আঁকা একটি ছবিই ছিল ভরসা।

জ্যাকসনভিলের ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের একজন স্বাস্থ্য কর্মীর ছদ্মবেশে এক নারী মাত্র আট ঘণ্টা বয়সী মবলিকে অপহরণ করে নিয়ে যায়।

তার মা সানারাকে ওই নারী এসে বলেছিল শিশুটির জ্বর হয়েছে এবং তার পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন। এই বলে সে মবলিকে নিয়ে উধাও হয়ে যায়।

সানারা তার সদ্য অপহৃত কন্যাকে উদ্ধারে তৎপর হন এবং ঘটনাটি গণমাধ্যমে ব্যাপক সাড়া জাগায়।

যদিও মবলির জন্মদাতা-জন্মদাত্রীকে খবরটি জানানো হয়েছে, খবর পেয়ে তারা ‘উল্লসিত’ও হয়েছেন, কিন্তু কর্মকর্তারা বলছেন, মবলি যেহেতু একজন প্রাপ্তবয়স্ক, ফলে তিনি কি করবেন সেটা এখন তার উপরেই নির্ভর করবে।

জ্যাকসনভিলের শেরিফ মাইক উইলিয়ামস বলেন, সে যখন অপহৃত হয়েছিল, তখন সে ছিল সদ্যোজাত শিশু, পুরো ব্যাপারটি বুঝে ওঠার জন্য তার এখন সময় প্রয়োজন। আমরা তার ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করি, আপনাদেরও করা উচিত।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা